September 25, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

বগুড়ার আদমদিঘীতে পিতা কর্তৃক মেয়ে ধর্ষণঃজরুরী সেবা-৯৯৯ ফোনে ধর্ষক জিল্লুর গ্রেফতার

আঃওয়াহেদ ফকির,বগুড়াঃ বগুড়া আদমদীঘি উপজেলা সান্তাহার পৌরসভার ৩ নং ওয়ার্ডের লকু সিভিল কলোনি, আসামী মোঃ জিল্লুর রহমান (৩৮), পিতা মহুবর রহমানের বসত বাড়ীতে পিতা কর্তৃক মেয়েকে ধর্ষণ।

গত সোমবার লকু সিভিল কলোনি, সান্তাহার পৌরসভা নং-৩, ওয়ার্ড এলাকায় সান্তাহার পৌরসভা এলাকার জিল্লুর রহমানের, স্ত্রী মোছা: মুন্নি (ওরফে) সুমি কিস্তির টাকা উত্তোলনের জন্য আদমদীঘি সান্তাহার ইউনিয়নের মালসন যায়। বাসায় কেউ না থাকার কারণে, মোঃ জিল্লুর রহমান নিজ মেয়ে ভিকটিম (১৪) কে, ধর্ষণ করে। ভিকটিমের মা বাসায় আসলে ভিকটিম তার মাকে বিস্তারিত ঘটনা খুলে বলে। ভিকটিমের মা জরুরি সেবা-৯৯৯ এ কল দিলে আদমদীঘি থানার সান্তাহার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ হাবিবুর রহমান সঙ্গীয় এসআই মোঃ আঃ মান্নান ঘটনাস্থল পরিদর্শন করেন এবং আসামীকে আটক করে ও ভিকটিমকে উদ্ধার করে আদমদীঘি থানায় নিয়ে আসেন।আদমদীঘি থানার মামলা নং-১২,ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) রুজু হয়।

Viewed 5750 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!