October 27, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় সুরাইয়া জেরিন রনি এমপির পক্ষে মহিলা মাদ্রাসার কোরআন শরিফ দেন অ্যাডভোকেট সোহেলী খাতুন

আরমান হোসেন ডলার,স্টাফ রিপোর্টারঃ বগুড়া, ২৬ অক্টোবর: ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় অসহায় ও সুবিধাবঞ্চিত ছাত্রীদের মাঝে পবিত্র কোরআন শরিফ বিতরণ করা হয়েছে। সোমবার বগুড়া শহরের ১৪ নম্বর ওয়ার্ডের তিনমাথা, পুরান বগুড়ার খাতুনে জান্নাত (রা.) বালিকা মাদ্রাসায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

 

বগুড়া সদর ও জয়পুরহাট আসনের সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনির নির্দেশনায় আয়োজিত এ কর্মসূচিতে মাদ্রাসার ছাত্রীদের হাতে পবিত্র কোরআন শরিফ তুলে দেন বগুড়া জেলা মহিলা দলের দপ্তর সম্পাদক ও ১৫ নম্বর ওয়ার্ড মহিলা দলের সভাপতি অ্যাডভোকেট সোহেলী খাতুন।

 

এ সময় উপস্থিত নেতৃবৃন্দ বলেন, পবিত্র কোরআন শরিফ মানুষের নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও আদর্শ জীবন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মাদ্রাসার ছাত্রীদের হাতে পবিত্র কোরআন তুলে দেওয়ার এই উদ্যোগ ধর্মীয় শিক্ষা ও মানবিক মূল্যবোধ বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন নয়ন, জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক সামিউল ইসলাম স্বপ্ন, যুবদল নেতা ফারুক, জেলা মহিলা দলের নেত্রী কাজল রেখা, ১৭ নম্বর ওয়ার্ড মহিলা দলের নেত্রী রুপা, জেলা মহিলা দলের নেত্রী কামরুন নাহার পুতুল এবং ১৪ নম্বর ওয়ার্ড মহিলা দলের নেত্রী রাবেয়া।

 

এ ছাড়া অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা, ছাত্রীবৃন্দ এবং স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

কোরআন শরিফ বিতরণ কর্মসূচির মাধ্যমে মাদ্রাসার ছাত্রীদের ধর্মীয় শিক্ষার প্রতি উৎসাহিত করা এবং তাদের পাশে দাঁড়ানোর যে প্রয়াস নেওয়া হয়েছে, উপস্থিত ব্যক্তিরা তার প্রশংসা করেন।।

Viewed 1250 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!