বগুড়া মহানগরের সেউজগাড়ী এলাকায় দূর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে নিরব নামের যুবক আহত
স্টাফ রিপোর্টারঃ বগুড়া মহানগরের সেউজগাড়ী আমতলা মোড়ে দুর্বৃত্তের ধারালো অস্ত্রের (চাপাতি) আঘাতে মোঃ নিরব (৩৮) নামের এক যুবক গুরুতর আহত হয়েছেন। ২০ অক্টোবর (মঙ্গলবার) রাত আনুমানিক ৮:২০ মিনিটে বগুড়া সদর থানাধীন সেউজগাড়ী আমতলা মোড়ে এই ঘটনা ঘটে।আহত নিরব সেউজগাড়ী এলাকার মোঃ ফরিদুল ইসলাম লিটনের ছেলে।
স্থানী সূত্রে জানা যায়, রাত ৮:২০ মিনিটে সেউজগাড়ী আমতলা মোড়ের ওপর এক দুষ্কৃতকারী সহ কয়েকজন অজ্ঞাত দুষ্কৃতকারী ধারালো চাপাতি দিয়ে নিরবকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে।পরবর্তীতে স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য রাত ৮:৪৫ মিনিটে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে দ্রুত ক্যাজুয়ালিটি বিভাগে ভর্তির পরামর্শ দেন।
চিকিৎসকদের সূত্রে জানা গেছে,আহত নিরবের বর্তমান শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।
উক্ত ঘটনার খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে।
Viewed 4550 times




