September 23, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

বগুড়ায় আর.কে পরিবহনের(বাসের)মধ্যে কিশোরী ধর্ষণ,চালক গ্রেফতারঃভুক্তভোগী পুলিশ হেফাজতে

স্টাফ রিপোর্টারঃ বগুড়ায় প্রেমিকের সঙ্গে বেড়াতে আসা এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে আর.কে পরিবহন চালককে গ্রেফতার করেছে বগুড়া জেলা গোয়েন্দা পুলিশ।সোমবার (১৩ অক্টোবর) দুপুর ০৩.০০ সময় বগুড়া শহরের বনানী এলাকায় একটি মটর গ্যারেজে বাসের মধ্যে ওই কিশোরী ধর্ষণের শিকার হয়।পুলিশের গোয়েন্দা বিভাগের একটি টিম অনুমানিক রাত ০৯.০০ সময় টাঙ্গাইল জেলার এলেঙ্গা থেকে আর.কে পরিবহনের চালক রাকিবকে গ্রেফতার করে।

 

গ্রেফতারকৃত বাস চালক রাকিব (২৮) বগুড়ার শাজাহানপুর উপজেলার মাঝিড়া বি-ব্লক এলাকার বাসিন্দা এবং ধর্ষণের শিকার ওই কিশোরী সিরাজগঞ্জ জেলার কড্ডা এলাকার বাসিন্দা ও স্থানীয় একটি স্কুলের নবম শ্রেনীর শিক্ষার্থী।

 

 

 

ধর্ষণের শিকার কিশোরী জানান,ঢাকার মিরপুরের এক স্কুল ছাত্রের সাথে তার মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।প্রেমিক আজ সোমবার (১৩ অক্টোবর) ঢাকা থেকে প্রেমিকার সাথে দেখা করতে কড্ডার মোড় আসে। এরপর প্রেমিক-প্রেমিকা ঢাকা থেকে ছেড়ে আসা বগুড়াগামী আরকে পরিবহনের একটি বাসে কড্ডার মোড় থেকে ওঠে।

 

জানা যায়,বাসের হেলপার সুপারভাইজার বাসের মধ্যেই বুঝতে পারে কিশোর-কিশোরী মূলত প্রেমিক-প্রেমিকা।দুপুর ০২.৩০ মিনিটে বাসটি বগুড়া শহরতলীর বনানীমোড়ে পৌছিলে সকল যাত্রী নেমে যায়।কিন্তু বাসের হেলপার ও চালক ওই কিশোর-কিশোরীকে বাস থেকে নামতে না দিয়ে বাসটি টেনে নিয়ে যায় পর্যটন মোটেলের অদুরে বিভিন্ন যানবাহন পরিস্কার করার একটি গ্যারেজে।সেখানে বাসের হেলাপার কিশোর প্রেমিককে ভয়ভীতি দেখিয়ে সেখান থেকে সরিয়ে দেয়।এরপর বাস চালক রাকিব ওই কিশোরীকে বাসের মধ্যে ধর্ষন করে ছেড়ে দেয়।বিকেল ০৪.৩০ মিনিটে ওই কিশোর-কিশোরী বাড়ি ফিরে যাওয়ার জন্য ঠনঠনিয়া বাস টার্মিনালে আসে।সেখানে কিশোরীর কান্না দেখে কয়েকজন বাস শ্রমিক ঘটনাটি জানতে পারে।পরে কতিপয় পরিবহন শ্রমিক নেতা ধর্ষণের ঘটনাটি মিমাংসার নামে ধামাচাপা দিয়ে তাদেরকে ঢাকাগামী একটি বাসে তুলে দেন।এদিকে আরকে পরিবহনের ওই বাস চালক রাকিব সন্ধ্যায় বাস নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়।

 

 

 

বিষয়টি প্রশাসনের দৃষ্টি গোচর হলে প্রশাসনের বিভিন্ন সংস্থার একাধিক টীম মাঠে নামেন।অনুমানিক রাত ০৯.০০ সময় বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম টাঙ্গাইলের এলেঙ্গা থেকে আর.কে পরিবহনের চালক রাকিবকে গ্রেফতার করে।

 

 

ধর্ষণের শিকার ওই কিশোরীকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।তার জবানবন্দি অনুযায়ী বাস চালক ও হেলপারের বিরুদ্ধে মামলা নেয়া হবে।টাঙ্গাইলে গ্রেফতারকৃত আসামিকে বগুড়ায় নিয়ে আশা হয়েছে এবং হেলপারকে গ্রেফতার করতে পুলিশের একাধিক টীম অভিযান শুরু করেছে।

Viewed 7100 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!