May 12, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

ব্রাহ্মণবাড়িয়ায় শপিং ব্যাগে মিলল নবজাতকের লাশ, এলাকায় চাঞ্চল্য

ডেস্ক রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় রেললাইনের পাশে পলিথিনে মোড়ানো একটি শপিং ব্যাগের ভেতর থেকে নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

কসবার মন্দবাগ রেলস্টেশনের দক্ষিণ পাশে সোমবার (১৩ অক্টোবর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রাতের অন্ধকারে রেল লাইনের পাশে একটি লাল শপিং ব্যাগ পড়ে থাকতে দেখে প্রথমে বিষয়টি তেমন গুরুত্ব দেননি। পরে কয়েকটি কুকুর ব্যাগটির কাছে চিৎকার করলে স্থানীয়রা কৌতূহলবশত ব্যাগটি খোলার চেষ্টা করেন। তখনই তারা দেখতে পান, শপিং ব্যাগের মধ্যে পলিথিনে মোড়ানো অবস্থায় নবজাতকের লাশ পড়ে আছে। খবর পেয়ে স্থানীয় ইউপি সদস্য আখাউড়া রেলওয়ে পুলিশকে অবহিত করেন।  আখাউড়া রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। এ সময় আশপাশে শতাধিক মানুষ ভিড় করেন। হঠাৎ এই মর্মান্তিক ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আখাউড়া রেলওয়ে থানার ওসি এসএম শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- নবজাতক জন্মের পরপরই কোনোভাবে ফেলে দেওয়া হয়েছে। লাশটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হবে। ঘটনার সঙ্গে কারা জড়িত- তা খতিয়ে দেখা হচ্ছে।

Viewed 3800 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!