May 20, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

বগুড়ায় মাদক কারবারী ছেড়ে সুপথে ফিরে আসার জন্যঃরহমানে সংবাদ সম্মেলন

আঃওয়াহেদ ফকির বগুড়াঃ বগুড়া শহরের ফুলবাড়ি মধ্যপাড়ার মোঃ আলহাজ্ব প্রামাণিকের ছেলে মোঃ আব্দুর রহমান বলেন, অবৈধ মাদক কারবারীরা যুবসমাজ ধ্বংস যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে। সমাজের চোখে ছোট হওয়া, অন্যদিকে যুব সমাজকে ধ্বংসের মুখে ফেলে দেওয়ার চেয়ে সুপথে ফিরে এসে, স্বাভাবিক কর্ম করা অনেক ভালো। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, আজ বুধবার (২০ মে) থেকে আমি কোন প্রকার মাদক কারবারীর কাজ করবো না, বলে অঙ্গীকার করতেছি বিষয়টি সমাজ ও প্রশাসনকে জানানোর জন্য, আজ বগুড়ার প্রেসক্লাবে আপনাদের সামনে হাজির হয়েছি দু’টি কথা বলার জন্য। আমি পূর্বের অস্বাভাবিক জীবন এর ইতি টেনে আজ থেকে স্বাভাবিক জীবন যাত্রা পরিচালনার বিষয়ে জানানোর জন্য আপনাদের সামনে হাজির হয়েছি।

তিনি আরো বলেন, আমি একজন পুলিশের তালিকাভুক্ত মাদক কারবারি ছিলাম এবং এই বিষয়ে মামলাও রয়েছে। এই মাদক কারবারী পরিচালনা করাকালে, আমি সামাজিক, রাজনৈতিক ও পুলিশি ঝামেলাসহ বিভিন্ন প্রতিবন্ধকতার কারনে দেশ ও সুশৃংখল সমাজ গঠনের লক্ষ্য নিয়ে মাদক কারবারী ছেড়ে দেওয়ার জন্য সিদ্ধান্ত নেই। এরই প্রেক্ষিতে গত ৩ মাস আগে স্থানীয় রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গকে মৌখিকভাবে জানিয়ে স্বাভাবিক জীবন যাপন নিশ্চিত করতে মাদক কারবারী থেকে ইতিপূর্বেই ছেড়ে দিয়েছি।

ইতিপূর্বে মৌখিক ভাবে সিদ্ধান্ত নিলেও আজকে আমি সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘোষণা করছি যে, অদ্যাবধি থেকে আমি সকল প্রকার মাদক কারবারী থেকে স্থায়ীভাবে নিজেকে বিরত রাখবো। আমি এই কূকার বাডরী ছেড়ে দিয়ে সমাজের সকল ভালো কাজের সাথে নিজেকে সর্বোচ্চ বিলিয়ে দেওয়ার চেষ্টায় থাকবো।

আমি আজকে আপনাদের মাধ্যমে সমাজ, রাষ্ট্র ও রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কাছে সার্বিক ভাবে সহযোগিতা কামনা করছি যেন, সমাজের আরও ১০ টা মানুষের মতো আমি পরিবার পরিজন নিয়ে সুখে শান্তিতে জীবন যাপন করতে পারি। এবং কোন অপ্রীতিকর ঘটনার সম্মুখীন যেন না হতে হয়।

পরিশেষে, আমি প্রশাসন সহ সকলের কাছে সুষ্ঠুভাবে বাঁচার আকুতি ও সহযোগিতা চাই। সেই সাথে আমি আবারও আপনাদের সামনে ওয়াদা করছি আজকের পর সকল প্রকার মাদক কারবারী থেকে নিজেকে বিরত থাকবো। এবং এরপরেও যদি কোন সমাজবিরোধী কাজের সাথে জড়িত থাকি তাহলে আপনারা যে শাস্তি দিবেন আমি তা মাথা পেতে নেব ইনশাআল্লাহ।

Viewed 1500 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!