May 20, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

শাহাজানপুরে গ্রামীন ডানোন ফুডস লিমিটেড কারখানায় অভিযান ৩ লাখ টাকা জরিমানা 

আঃওয়াহেদ ফকির বগুড়াঃ বুধবার (২০ মে) সকাল ১১ টার সময় থেকে দুপুর ২ টা পর্যন্ত বগুড়ার শাহজাহানপুর উপজেলার বেতগাড়ি, বনানী এলাকায় গ্রামীন ডানোন ফুডস লিমিটেডের কারখানায় উপজেলা প্রশাসন, শাহজাহানপুর-বগুড়ার সহযোগিতায় মনিটরিং কার্যক্রম পরিচালিত হয়।

মনিটরিংকালেঃ প্লেইন ইয়োগার্ট ব্র্যান্ড নামের শক্তি দইয়ে কালার এবং ফ্লেভার ব্যবহার করলে তা মোড়কে উপাদান হিসেবে ঘোষণা করছে না।

ফর্টিফাইড টক দই” ব্র্যান্ড নামের টক দইয়ে STPP (সোডিয়াম ট্রাই পলিফসফেট) ব্যবহার করলেও তা মোড়কে উপাদান হিসেবে ঘোষণা করছে না। উল্লেখ্য, STPP প্রি-ডায়বেটিক, ডায়াবেটিক, কিডনি রোগী এবং শিশুদের জন্য মারাত্মকভাবে ক্ষতিকর রাসায়নিক।

দই তৈরির মূল উপাদান দুধ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভ্রাম্যমাণ ল্যাবরেটরিতে পরীক্ষা করে টেট্রাসাইক্লিন এবং “বিটা ল্যাকটাম এন্টিবায়োটিক এর উপস্থিতি পাওয়া যায়। যা অধিকতর পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়।

উক্ত অপরাধে গ্রামীন ডানোন ফুডস লিমিটেড বেতগাড়ি, বনানী, শাজাহানপুর বগুড়া সহকারী কমিশনার (ভূমি), সাজাহানপুর, বগুড়া ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস ঊর্মি এঁর নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর ৩২(ক) ধারা লঙ্ঘন জনিত অপরাধে ৩ লাখ টাকা জরিমানা আরোপ এবং আদায় করা হয়।

এসময় মোঃ রাসেল, নিরাপদ খাদ্য অফিসার, মোঃ ফারুক হোসেন, নিরাপদ খাদ্য পরিদর্শক,শাজাহানপুর বগুড়াসহ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জেলা কার্যালয়ে অন্যান্য সাপোর্ট স্টাফ উপস্থিত ছিলেন।

সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করেন সাজাহানপুর থানা পুলিশের একটি চৌকস টীম।

এসময় অভিযুক্ত প্রতিষ্ঠানকে সরকারের সকল আইন ও বিধি মেনে নিরাপদ খাদ্য নিশ্চিতে নির্দেশনা প্রদান করা হয়।

Viewed 1100 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!