বগুড়া শিবগঞ্জে দস্যুতা মামলার দুই আসামী গ্রেফতারঃখোয়া যায় টাকা উদ্ধার
আঃওয়াহেদ ফকির,বগুড়াঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলা মাঝিহট্ট ইউনিয়নের ছাতুয়া মাতালপাড়া এলাকায় সংঘটিত দস্যুতার ঘটনায় জড়িত থাকায় দুই আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। খোয়া যায় টাকা ও মালামাল উদ্ধার করা হয়েছে।
একই উপজেলার ছাতুয়া মাতালপাড়ায় গত ০৭/০৫/২০২৬ তারিখ দিনগত রাতে জনৈক সুজন চন্দ্রের বাড়িতে সংঘবদ্ধ দস্যুতারদল হামলা চালায়। দস্যুরা ঘরের জানালার গ্রিল কেটে শয়নকক্ষে প্রবেশ করে এবং ধারালো অস্ত্রের মুখে সুজন চন্দ্র ও তার স্ত্রীকে জিম্মি করে ফেলে। পরে তারা শয়নকক্ষের ওয়ারড্রবের ড্রয়ারে থাকা টাকা ও স্বর্ণালঙ্কার লুটের চেষ্টা চালায়। এ সময় সুজন চন্দ্র ও তার স্ত্রীর ডাক-চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে বাড়ীর সামনে পাকা রাস্তার ওপর এক দস্যুকে আটক করে। পরে গ্রামবাসী উত্তেজিত হয়ে গণপিটুনি দেয় এবং ঘটনাস্থলেই দস্যু চক্রের মূলহোতা সেলিম নিহত হয়। এ ঘটনায় দায়েরকৃত মামলায় জড়িতদের শনাক্ত করে। তদন্তের ধারাবাহিকতায় গত ১৯/০৫/২০২৬ তারিখ দুপুর ৩টা ১০ মিনিটে শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জ বাজার এলাকা থেকে আসামী আজিম (২৩), পিতা মোঃ আব্দুল খালেক, সাং উত্তর ছাতরা, থানা-শিবগঞ্জকে গ্রেফতার করা হয়। একই দিনে সন্ধ্যা সাড়ে ৬ টার সময় মহাস্থান ঈদগাহ মাঠ এলাকা থেকে অপর আসামী রেজাউল (৪৫), পিতা মৃত লছিমুদ্দিন, সাং কেলুঞ্জা, থানা-শিবগঞ্জকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃতরা আসামী আজিমের হেফাজত থেকে দস্যুতার ঘটনায় লুণ্ঠিত নগদ অর্থ উদ্ধার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
Viewed 2750 times


