শেরপুরে সেচ পাম্পের ট্রান্সমিটার চুরির সময় দুই চোর কে আটক করে গণপিটুনীঃ০১ জনের মৃত্যু
স্টাফ রিপোর্টারঃ শেরপুরে সেচ পাম্পের ট্রান্সমিটার চুরির সময় দুই চোর কে আটক করে গণপিটুনী: ১ জনের মৃত্যু
বগুড়ার শেরপুর উপজেলা কুসুম্বি ইউনিয়নের চন্ডেশ্বর গ্রামে সেচ পাম্পের ( ডিভাইস লাগানো) বৈদ্যুতিক ট্রান্সমিটার চুরি করার সময় গ্রামবাসীরা দুই চোরকে আটক করে। এ সময় উত্তেজিত গ্রামবাসী গণপিটুনি দিলে এক চোর রাফি মন্ডল হাসপাতালে মারা যায় এবং আরেক চোর জাহাঙ্গীর গুরুতর আহত।
চোর চক্রের সদস্যরা হলো ধুনটে উপজেলার গোসাইবাড়ী ইউনিয়নের নাটাবাড়ী গ্রামের বুলু মন্ডলের ছেলে রাফি মন্ডল (২৪), ও গুরুতর আহত চোর জাহাঙ্গীর হোসেন (৩২) ধুনটের বড়বিলা গ্রামের ইদ্রিস আলীর ছেলে।
গতকাল মঙ্গলবার (১৯ মে) দিনগত রাতে
বৈদ্যুতিক ট্রান্সমিটার চুরি করতে গেলে ওই ট্রান্সমিটারে ডিভাইস লাগানো থাকায় রমজান আলী ও আব্দুল জলিলের মোবাইল ফোন বেজে উঠলে তারা বুঝতে পারে তাদের সেচ পাম্পের বৈদ্যুতিক ট্রান্সমিটার চোর হানা দিয়েছে। এ সময় তারা চোর চোট বলে চিৎকার দিলে আশ-পাশের গ্রামের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে আটককৃত দুই চোরকে গণপিটুনি দেয়। পরে আহত দুই চোরকে উদ্ধার করে, চিকিৎসার জন্য শেরপুর উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে বৈদ্যুতিক ট্রান্সমিটার চোর রাফি মন্ডল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৪ টার দিকে মারা যায় ।
Viewed 2500 times


