“আমি দেখেছি তাকে”
আমি দেখেছি সমাজের আচরণ,
শুনেছি তাদের কথোপকথন।
দেখেছি জ্বলতে ঈর্ষায়,
অপব্যবহার তাদের ক্ষমতার।
জীবনে এসেছিল কত বন্ধু,
তার সাথে জন্মাতে দেখেছি
অগনিত শত্রু!!
দেখেছি আমি ক্ষুধার্থ মুখ,
কাওকে দেখিনি দিতে তাদের
অন্য’র সুখ!!
দেখেছি অন্যের সুখে ঈর্ষান্বিত হয়ে,
ভেঙ্গে দিতে সুখি পরিবারটিকে।
দায় এড়াতে শুনেছি সবার’ই মুখে,
দোষ তো ছিল শুধু’ই তোমার নিজের!!
দেখেছি আমি নির্জন রাতে,
নির্ঘুম প্রহর কতো গুনেছে সে !!
দেখেছি আমি ছোট্ট ছেলেটির,
দায়িত্ব বাবার কাঁধে তুলে নিতে!!
মানুষের মত মানুষ বানাতে হবে,
সন্তান কে তার নিজের।
দেখেছি আমি ধিরে ধিরে তাকে,
অসাধারণ ভাবে বদলে যেতে!!
যাকে দেখেছি আমি চিরকাল ধরে,
আড্ডাবাজিতে রাতে।
সে এখন কাজ ছাড়া আর কথাও
বলেনা ফোনে,দেখাতো থাক দূরে!!
দেখেছিলাম আমি নিঃস্বার্থ ভাবে,
তাকে সকলের প্রয়োজনে।
এখন তারে ডেকে যায় শুধু,
তবুও পায়না ফোনে!!
এতকিছু শুনে আমি প্রশ্ন করি তারে,
কেন এখন এমন তুমি হলে,
আগেই তো ভালোছিলে!!
সে বলে শোন তবে,
উত্তরদেব আমি কাজে।
যতই ছরাও সবাই মিলে প্রোপাগান্ডা আর মিছে,
ক্ষমতা নেই তোমাদের আমায় হটাবে এখন পিছে!!
মালিক যদি সহায় থাকে,
কারো কি সাধ্য আছে!!
লক্ষ্যটি যে স্থির মোর,
যত’ই ঘোরো পিছে।
লাভ হবে না জেনে রেখ তুমি,
লক্ষ্যে যে মোর পৌছাতে হবে।
হারিয়েছি আমি কত প্রিয়মুখ,
দেখেছি যে আমি তাদের বহুরুপ!!
পিছুটান আর নেই যে আমার,
ভয় দেখিয়ে কি লাভ তোমার!?
ভালোবাসা বলে নেই যে কিছু এই পৃথিবীতে,
সবই যেন পাওয়া যায় এখানে অর্থের বিনিময়ে।
যতই এখন ডাকো আমায় তোমরা হৃদয় দিয়ে,
কেন তখন করেছিলে আঘাত আমার বুকে-পিঠে!!
শুনেছি এখন আর তার চাইছেনা মন,
স্বার্থপরদের কাছে আর ফিরে যেতে।
সে যে বুঝে গেছে এই সমাজ,
তাকে ভালোবাসে শুধু’ই নিজ প্রয়োজনে
।
-আশিক সুজন।
Viewed 9100 times