May 10, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

নবজাতক শিশুকে হত্যার দায়ে কলঙ্কিনী মা নিপা ও সৎ পিতা দুলাল গ্রেফতার 

স্টাফ রিপোর্টারঃ বগুড়া সদর উপজেলা শেখেরকোলা তেলিহারা উত্তরপাড়ায় বেঈমান মীরজাফরের ফুফু ডাইনী ঘষোটি বেগমের উত্তর উত্তরসরি কালনাগিনী পাষানী মা মোছাঃ নিপা আক্তার (২৪) কলঙ্কিনী তার নবজাতক সন্তানকে জ*বা*ই করে হ-ত্যা করে, বর্তমানের নিপার স্বামী সৎ পিতা মোঃ দুলাল মিয়া (৩৮) পুকুরে ফেলে দেয়।

নবজাতক ছেলে শিশু সন্তানের ব্লেড দিয়ে গলা কেটে হত্যা করে, কলঙ্কিনী মা ও সৎ পিতা দুলাল মিয়া। এমন ঘটনা ঘটেছে সদর উপজেলার তেলিহারা গ্রামে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বগুড়ার গাবতলী উপজেলার গ্রামের আলমাছ ফকিরের মেয়ে মোছাঃ নিপা আক্তারের সাথে গত ১৫ রমজানে বগুড়া সদর উপজেলার শেখেরকোলা ইউনিয়নের নূর আলমের ছেলে মোঃ দুলাল (৩৮) এর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন।

গত শুক্রবার (৮ মে) দিন গত রাতে, মোছাঃ নিপা আক্তার (২৪) একটি সন্তান প্রসব করেন। পরে লোকলজ্জার ভয়ে নবজাতকের গলায় ব্লে*ড দিয়ে জ*বা*ই করে হত্যা করে। এরপর শিশুটির মরদেহ বাড়ির পাশের একটি পুকুরে ফেলে দেওয়া হয়।

আজ শনিবার (৯ মে) দুপুরে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

পরে খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত মা কলঙ্কিনী ডাইনী পাষানি নিপা ও তার স্বামী পাষণ্ড দুলালকে আটক করে থানায় নিয়ে যায়। বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইব্রাহিম আলী বলেন, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। আটক দু’জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত শেষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নবজাতকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। বগুড়া শহরের নারুলী এলাকার সুকুর আলীর সাথে মোছাঃ নেপা আক্তারের ৭ মাস আগে বিবাহ বিচ্ছেদ হযেছে।

Viewed 1100 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!