September 23, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

টাইগারের সঙ্গে কাজ করে নিজেকে নতুন অভিনেতা মনে হয়েছে:সঞ্জয় দত্ত

বিনোদন ডেস্কঃ বলিউড অভিনেতা টাইগার শ্রফ ও বর্ষীয়ান অভিনেতা সঞ্জয় দত্তের সিনেমা ‘বাগী ৪’ গত শুক্রবার মুক্তি পেয়েছে। সাজিদ নাদিয়াওয়ালার প্রযোজনা এবং এ হর্ষ পরিচালিত এ সিনেমাটি ফ্র্যাঞ্চাইজির সবচেয়ে অ্যাকশন সিনেমা হতে চলেছে, এমনটি আগেই বলা হয়েছিল। সিনেমায় টাইগার শ্রফকে দেখা গেছে অভিনেতা সঞ্জয় দত্তের বিরুদ্ধে এক মিশনে।

সম্প্রতি ‘বাগী ৪’ সিনেমা মুক্তি সামনে রেখে পিঙ্কভিলাকে দেওয়া এক সাক্ষাৎকারে কেন তিনি এ সিনেমায় কাজ করতে রাজি হয়েছিলেন সে বিষয়ে জানিয়েছেন বর্ষীয়ান অভিনেতা সঞ্জয় দত্ত । তিনি বলেন, টাইগার শ্রফের মতো তরুণের সঙ্গে কাজ করে তার নিজেকেও নতুন অভিনেতার মতো মনে হয়েছে।

অভিনেতা বলেন, ‘বাগী ৪’ সিনেমায় আমার চরিত্রটি খুবই শক্তিশালী ও নৃশংস। কিন্তু সিনেমার শেষে দর্শকদের মনে তার প্রতি এক ধরনের অনুভূতি তৈরি হবে।

সঞ্জয় দত্ত বলেন, যখন আমি প্রথম চিত্রনাট্য শুনেছিলাম, তখন আমার ‘বাস্তব’ সিনেমার কথা মনে পড়ে যায়। এমন অনুভূতি আমার অনেক দিন হয়নি।

তিনি বলেন, এ চরিত্রের জন্য তিনি অনেক বেশি পরিশ্রম করেছেন। এ চরিত্রের জন্য আমি নিজেকে নতুন করে তৈরি করেছি। শরীরচর্চা থেকে শুরু করে কঠোর প্রশিক্ষণ নিয়েছি এবং অনেক পরিশ্রম করেছি।

Viewed 5300 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!