March 12, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

কবীর বেদিকে ভারতের ‘টাইগার’ বললেন সালমান খান

বিনোদন ডেস্ক রিপোর্টঃ ঐতিহাসিক ভূমিকার জন্য বলিউডের প্রবীণ অভিনেতা কবীর বেদিকে ভারতের ‘টাইগার’ বলে অভিহিত করেছেন বলি ভাইজানখ্যাত অভিনেতা সালমান খান। সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন ভাইজান। সেই পোস্টে তিনি লিখেছেন— কবীর বেদি ছিলেন প্রথম ভারতীয়, যার হাত ধরে আন্তর্জাতিক টিভি শোতে ভারতের প্রতিনিধিত্ব অত্যন্ত গৌরবময়ভাবে হয়েছে এবং সেই শোটি ছিল ১৯৭৬ সালে প্রকাশিত ‘স্যান্ডোকান’।

 

সালমান খান সেই পোস্টের মাধ্যমে কবীর বেদিকে শ্রদ্ধা জানিয়েছেন। এবং তিনি আরও বলেছেন— ‘তুমি শুধু মালয়েশিয়ারই নয়, ভারতেরও আসল টাইগার।’ একই সঙ্গে নতুন সংস্করণে স্যান্ডোকানের ভূমিকায় অভিনয় করেছেন তার্কিশ অভিনেতা ক্যান ইয়ামান, তাকেও শুভেচ্ছা জানিয়েছেন ভাইজান। এবং বলেছেন, তিনিও বেদির মতো বড় চাহিদা পূরণ করার রাস্তায় আছেন।

 

‘৭০-এর দশকে যখন আন্তর্জাতিক মিডিয়ায় ভারতীয় অভিনেতাদের জায়গা করা প্রায় অসম্ভব মনে হতো, ঠিক সেই সময় ‘স্যান্ডোকান’ শিরোনামে একটি ইতালিয়ান টেলিভিশন সিরিজ মুক্তি পায়। এটি পরিচালনা করেন ইতালির বিখ্যাত পরিচালক সের্জিও সোলিমা এবং এতে কবীর বেদি প্রধান চরিত্র স্যান্ডোকান হিসাবে অভিনয় করেন, যিনি ছিলেন এক সাহসী মালয়েশিয়ান (তৎকালীন মালিয়া) দস্যু ও গেরিলা নেতা। সেই সময় সিরিজটি ইউরোপজুড়ে ব্যাপক জনপ্রিয়তা পায়। ফলে কবীর বেদি আন্তর্জাতিক দর্শকদের কাছে পরিচিত মুখে পরিণত হন। সিনেমা বিশ্লেষকরা মনে করেন, বেদির শক্তিশালী উপস্থিতি ও চাহনির রহস্যময় দিকই এ সিরিজকে দারুণ জনপ্রিয় করে তুলতে সাহায্য করেছিল।

 

এদিকে ইতালিয়ান টেলিভিশন সিরিজটি ৫০ বছর পূর্ণ করেছে এবং ইতালির বিখ্যাত স্যানরেমো মিউজিক ফেস্টিভ্যালে তা যথাযোগ্য সম্মানসহ সেলিব্রেট করা হয়েছে। সেখানে কবীর বেদি নিজেও উপস্থিত ছিলেন এবং অনুষ্ঠানে তিনি বলেন, এটি তার জীবনের এক ‘অভূতপূর্ব অনুভূতি’। একসময়ের ছোটপর্দার সিরিজ যে অল্পসময়ের মধ্যেই আন্তর্জাতিক চেনামুখে পরিণত হয়েছিল।

 

সেই সিরিজের নতুন সংস্করণও তৈরি করা হয়েছে। এ নতুন সংস্করণে তার্কিশ অভিনেতা ক্যান ইয়ামান স্যান্ডোকানের ভূমিকায় অভিনয় করছেন। নতুন সিরিজটি ২০২৫ সালের ১ ডিসেম্বর ইতালির রেইল এবং ডিজনি প্লাসে প্রচার করা হয়েছে এবং দ্রুত বিভিন্ন দেশের স্ট্রিমিং তালিকার শীর্ষে উঠেছে, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে।

Viewed 900 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!