বগুড়া শাজাহানপুর থানার নবাগত ওসিঃআশিক ইকবাল
আঃওয়াহেদ ফকির,বগুড়াঃ বগুড়ার শাজাহানপুর থানায় নবাগত অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেন ওসি মোঃ আশিক ইকবাল। যোগদানের পরপরই শাজাহানপুর থানার অন্যান্য কর্মকর্তা ও পুলিশ সদস্যবৃন্দ তাঁকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানান।
নবাগত অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব গ্রহণের পর তিনি শাজাহানপুর উপজেলার সর্বস্তরের জনগণের উদ্দেশ্যে বলেন, আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বদা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও একই ধারা অব্যাহত থাকবে। শাজাহানপুর উপজেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন।
তিনি আরও বলেন, মাদক, চুরি, ছিনতাই, সন্ত্রাসসহ সকল ধরনের অপরাধ দমনে বগুড়া শাজাহানপুর থানা কঠোর অবস্থানে থাকবে। জনগণের যেকোনো সমস্যা বা অভিযোগ গুরুত্বসহকারে গ্রহণ করে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
নবাগত অফিসার ইনচার্জ মোঃ আশিক ইকবাল শাজাহানপুর উপজেলার জনপ্রতিনিধি, সাংবাদিক, সুশীল সমাজ এবং সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করে বলেন, পুলিশ ও জনগণের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমেই একটি নিরাপদ ও অপরাধমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।
সকলের সহযোগিতায় শাজাহানপুর উপজেলাকে একটি শান্তিপূর্ণ ও নিরাপদ এলাকা হিসেবে গড়ে তোলাই হবে তাঁর প্রধান লক্ষ্য।
Viewed 1300 times