বগুড়া সোনাতলায় পরিত্যক্ত পানির সেচ মেশিন ঘর থেকে ইয়াবা সহঃ০২ জন গ্রেফতার
আঃওয়াহেদ ফকির বগুড়াঃ বগুড়ার সোনাতলা পূর্ব তেকানী চুকাইনগর এলাকার জৈনক মোঃ মিলটনের পরিত্যক্ত পানির শেচ মেশিন ঘরের মধ্য থেকে দয়ামন্ড আসামীদ্বেয়রদেহ তল্লাশী করে ২০০পিস ইয়াবার ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার।
ধারা: মাদকদ্রব্য নিয়ত্রণ আইন, ২০১৮ সনের ৩৬(১) সারণির ক্রমিক ১০(ক) ও ৪১।
১ নং আসামীর দেহ তল্লাশী করে একটি নীল রংয়ের জিপারযুক্ত পলি প্যাকেটের মধ্যে অবৈধ মাদকদ্রব্য কমলা বর্ণের অ্যামম্ফিটামিনযুক্ত ইয়াবা নামীয় ট্যাবলেট ১১০ পিস। গ্রেফতারকৃত আসামীরা হলো, মোঃ মামুন মিয়া (২৬), পিতা মোঃ শাহাজান মন্ডল,সাং পূর্ব তেকানী চুকাইনগর ও মোঃ আল আমিন (২৬), পিতা মোঃ আমলালী মন্ডল, সাংপূর্ব তেকানী চুকাইনগর-থানা-সোনাতলা ,জেলা-বগুড়া।
বুধবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, বগুড়া কর্তৃক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় এক জায়গায় ইয়াবা কেনা বেচা হবে সে অনুযায়ী মাদকবিরোধী অভিযান পরিচালনা করে বগুড়ার সোনাতলা তেকানী চুকাইনগর গ্রামের জনৈক মোঃ মিলটনের পরিত্যক্ত পানির সেচ মেশিন ঘরের মধ্য থেকে দান্ডয়মান আসামীদ্বয়েরদেহ তল্লাশী করে ইয়বা ২০০ (দুইশত) পিস উদ্ধারসহ আসামীদ্বকে গ্রেফতার করা হয়।
উল্লিখিত আসামীদের বিরুদ্ধে বগুড়া সোনাতলা থানায় উপ-পরিদর্শক মোঃ শাহ আলম আলম বাদী হয়ে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
মাদকের এই চালানের সাথে অন্যান্য কে বা কারা জড়িত তা নিয়ে তদন্ত চলছে। সম্পৃক্ততা পাওয়া গেলে সনাক্ত করে দ্রুতই আইনের আওতায় আনার প্রক্রিয়া চলমান।মাদকের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে।
Viewed 1350 times