শাহ বন্দেগী ইউনিয়নে ০২ হাজার ৪০৭ জনের মাঝে ভিজিএফ চাল বিতরণ
আমার ভাষা ডেস্ক রিপোর্টঃ মানবিক সহায়তা কর্মসূচির আওতায় পবিত্র ঈদ-উল-ফিতর–২০২৬ উপলক্ষে বগুড়ার শেরপুর উপজেলার ১০ নং শাহবন্দেগী ইউনিয়নে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে ভিজিএফ খাদ্যশস্য (চাল) বিতরণ করা হয়েছে।
বুধবার সকাল ১০ টায় উপজেলার ধড়মোকাম হাওয়াখানা (অস্থায়ী কার্যালয়) এলাকায় আয়োজিত বিতরণ অনুষ্ঠানে শাহবন্দেগী ইউনিয়নের সচিব এস. এম. কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহবন্দেগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওঃ আবুল কালাম আজাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার ও অত্র ইউনিয়নের ট্যাগ অফিসার আব্দুল আলিম। এসময় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল হক জিয়া, ইউপি সদস্য জাহাঙ্গীর ইসলাম, রফিকুল ইসলাম, জাহিদুল ইসলাম, মনোয়ারা বেগম, নাছিমা আক্তার, বিলকিস বেগমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
দিনব্যাপী ইউনিয়নের মোট ২ হাজার ৪০৭ জন সুবিধাভোগীর মাঝে ১০ কেজি করে বিনামূল্যে ভিজিএফ চাল বিতরণ করা হয়।
Viewed 1150 times