October 7, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

বগুড়ায় মাদকের ৭ মামলার আসামি মোহন ২১০০’পিস ইয়াবাসহ গ্রেফতার

আঃওয়াহেদ ফকির বগুড়াঃ বগুড়া মহানগরের ফুলবাড়ী পুলিশ ফাঁড়ির সদস্যরা মাদক বিরোধী অভিযান চালিয়ে ২১শ’ পিস ইয়াবাসহ মাদক কারবারি মনোয়ার হোসেন (ওরফে) মোহন (৪৫) কে, গ্রেফতার করা হয়েছে। আজ রবিবার (২৩ আগস্ট) সকালে মহানগরের মাটিডালী করতোয়াপাড়া এলাকায় মোহনের বাড়ী থেকে তাকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মাদক কারবারী মনোয়ার হোসেন মোহন উল্লেখিত এলাকার হারুন অর রশিদের ছেলে।

বগুড়া সদর থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ি ফাাঁড়ির পুলিশ আজ সকাল সোয়া ৭ টার দিকে বগুড়া মহানগরের মাটিডালী করতোয়া পাড়া এলাকায় মোহনের বাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় তার বাড়ি তল্লাশী করে ২১শ’ পিস ইয়াবা উদ্ধারসহ তাকে গ্রেফতার করা হয়।

বগুড়া সদর থানার অফিসার ইনচার্য (ওসি) ইব্রাহিম আলী জানান, গ্রেফতারকৃত কূখ্যাত মাদক কারবারী মোহনের বিরুদ্ধে ৭টি মাদকের মামলা রয়েছে। তার বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

Viewed 2200 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!