May 10, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

বগুড়ায় ৫ কেজি গাঁজা মোটরসাইকেলসহ ৩ গাঁজা কারবারিকে গ্রেফতার করেঃডিএনসি

আঃওয়াহেদ ফকির,বগুড়াঃ গত শনিবার (৯ মে) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, বগুড়া কর্তৃক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, গাঁজার একটি বড় চালান বিক্রয়ের উদ্দেশ্যে কুড়িগ্রাম সীমান্ত থেকেে দুই জন ব্যক্তি মোটর সাইকেল যোগে, নন্দীগ্রাম সরদারপাড়া এলাকায় যাচ্ছে। সে তথ্য অনুযায়ী মাদকবিরোধী অভিযান পরিচালনা করে, নন্দিগ্রাম উপজেলা মড়িয়া সরদার পাড়া গ্রামের জনৈক মোঃ আব্দুল রশিদ এর ভাড়াকৃত বাড়ী থেকে, মোঃ সবুজ আহম্মেদ (২১) বসতবাড়ী থেকে আসামীদের দেহ তল্লাশী করে ৫ কেজি গাঁজা, ২টি মোবাইল ফোন ও ১টি মটরসাইকেলসহ আসামীদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ৩ আসামী হলো, মোঃ সবুজ আহম্মেদ (২১), পিতা মোঃ নজরুল ইসলাম, বর্তমান সাং মড়িয়া সরদার পাড়া, ওয়ার্ড নং-৭, ইউপি-ভাটরা, নন্দীগ্রাম। স্থায়ী সাং চরখারুয়া, থানা ও জেলা লালমনিরহাট।

মোঃ ইয়াছিন আরাফাত (২০), পিতা মোঃ শাহ আলম আলী, সাং পশ্চিম বালাটারি, থানা ফুলবাড়ী, জেলা কুড়িগ্রাম। মোঃ নাঈম হাসান (২০), পিতা মোঃ ইছাহাক আলী, সাং পশ্চিম বালাটারি, থানা ফুলবাড়ী, জেলা-কুড়িগ্রাম।

উক্ত আসামীদেরর বিরুদ্ধে নন্দীগ্রাম থানায় উপ-পরিদর্শক মোঃ শাহ আলম বাদী হয়ে একটি নিয়মিত মামলা দায়ের করেছে।

Viewed 1300 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!