“সত্য”
আজকে কেন তুমি আবারো,
ঘটালে কেন এমন কান্ড!!
মনটা আমার আবারো,
ভাঙ্গার মত ভেঙ্গে গেল।
সত্য শিকার করলেই,
মাফ হয়ে যায় সব।
তা করে তুমি বারে বারে,
উল্টো দিশায় চলতে চাও!!
কেন তুমি বুঝতে পারছোনা,
ভালো লাগেনি ঐ কথাটা! !
যে কথার সাথে আমার,
ইজ্জত-আব্রুর টানাপোড়া!!
এখন তুমি বোঝনা কেন,
জানতে চাই সত্যটা।
সত্য বল্লেই সাত-খুন মাফ তোমার,
কেন তুমি আমায় তা বলতো না!?
আমি মানুষ যেমনি হই,
বলি সর্বদা সত্য কথা।
আমিও চাই ঠিক তুমি আমার মতন,
সত্য বলার সাহস রাখ।
-আশিক সুজন।
Viewed 5350 times