বগুড়ায় যাত্রীবাহী বাসে এক হাজার পাঁচশো পিস ইয়াবা ট্যাবলেটসহ রহিম গ্রেফতার
স্টাফ রিপোর্টার: বগুড়ার শাজাহানপুর উপজেলার নয়মাইল জামালপুর এলাকাস্থ ঢাকা-রংপুর মহাসড়কের পশ্চিম পার্শ্বে জনৈক মোঃ ইউসুফের বাড়ীর সামনে পাকা রাস্তার উপর নাবিল পরিবহন নামীয় যাত্রীবাহী কোচ যার রেজিস্ট্রিশন নং ঢাকা মেট্রো-ব-১৪-৭২৭৯ বাসের G-3 সিটে বসা (টিকিট বিহীন) যাত্রী রহিম মিয়ার দেহ তল্লাশী করে, এক হাজার পাঁচশত পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী রহিম মিয়াকে গ্রেফতার করে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া।
আজ শুক্রবার উপজেলার নয়মাইল জামালপুর এলাকাস্থ ঢাকা-রংপুর মহাসড়কের পশ্চিম পার্শ্বে জনৈক মোঃ ইউসুফ এর বাড়ীর সামনে পাকা রাস্তার উপর নাবিল পরিবহন নামীয় যাত্রীবাহী কোচ যার রেজিস্ট্রিশন নং ঢাকা মেট্রো-ব-১৪-৭২৭৯ বাসের G-3 সিটে বসা (টিকিট বিহীন) যাত্রীর দেহ তল্লাশী করে অবৈধ মাদকদ্রব্য কমলা বর্ণের অ্যাফিটামিনযুক্ত ইয়াবা নামীয় ট্যাবলেট (এক হাজার পাঁচশত) পিস ও বাটন ফোন ১ টি উদ্ধার ও গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়।
গ্রেফতারকৃত আসামী হলো, গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার ছোট দুর্গাপুর গ্রামের পিতা মোঃ শামছুল হকের ছেলে ইয়াবা ট্যাবলেট ব্যবসায়ী রহিম মিয়া (৪০)।
আসামী রহিম মিয়ার বিরুদ্ধে শাজাহানপুর থানায় উপ-পরিদর্শক মোঃ শাহ আলম বাদী হয়ে নিয়মিত মামলা দায়ের করে।
Viewed 1300 times




