August 11, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

কাজিপুরে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ১, আহত ৪

স্টাফ রিপোর্টারঃ  সিরাজগঞ্জের কাজিপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গিয়ে একজন নিহত ও চারজন আহত হয়েছে। শুক্রবার (২০ জুন) সকাল সাড়ে সাতটার দিকে পিপুলবাড়ি- সোনামুখী রাস্তার রৌহাবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

 

স্থানীয়রা জানায়, সোনামুখী হতে ঢাকাগামী জেনিন পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে এসে চালক নিয়ন্ত্রণ হারালে খাদে পড়ে যায়। এ সময় গুরুতর আহত হয়ে পাঁচগাছি গ্রামের আয়নাল হক(৫৫) ঘটনাস্থলেই মারা যায়। অপর চারজন আহতকে উদ্ধার করে কাজিপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গাড়ির চালক হেলপার পলাতক রয়েছে।

Viewed 8100 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!