কাজিপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত দুই
সিরাজগঞ্জ,প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষে জীবন (২০) নামে এক কলেজছাত্র এবং সোহেল রানা(৪০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো একজন। বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেলে কাজিপুর – সিরাজগঞ্জ রোডে বরইতলী বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত জীবন উপজেলার আলমপুর পূর্বপাড়া এলাকার আব্দুস সালামের ছেলে ও কাজিপুর সরকারী মনসুর আলী কলেজের শিক্ষার্থী। আর সোহেল রানা মেঘাই গ্রামের মরহুম মোকতাল ভেন্ডারের পুত্র। আহত হয়েছেন আলমপুর এলাকার রেজাউল করিম (৪৫)।
কাজিপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) নুরে আলম জানান, বিকেলে জীবন নামের ছেলেটি প্রাইভেট পড়তে যাওয়ার জন্য তার বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে বের হয়। পরে বরইতলী বাসস্ট্যান্ড বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অন্য একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই জীবন ও বগুড়ায় শহিদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে সোহেল রানা মারা যান।
Viewed 14100 times