August 10, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

বগুড়ার সাবেক এনসিপি নেতা ইমরানের বিরুদ্ধে জিম্মি ও ছিনতাই মামলা দায়ের

আঃওয়াহেদ ফকির বগুড়াঃ এনসিপির সাবেক বগুড়া জেলা আহবায়ক কমিটির সাংগঠনিক সম্পাদক টাকলা শওকত ইমরানের বিরুদ্ধে, ব্যাংকার্স আশরাফুল ইসলামকে অপহরণের পর জিম্মি করে, ধারালো চা*কু*র ভয় দেখিয়ে মারপিট নগদ টাকা, বিকাশে টানা নেয়া, মোবাইল ফোন, ড্রাইভিং লাইসেন্স, জাতীয় পরিচয়পত্র, এটিএম কার্ডসহ ছিনিয়ে নেয়া ও চাঁদাবাজী মামলা দায়ের।

বগুড়া শহরের ছিলিমপুর দক্ষিণ পাড়ার মোঃ আশরাফুল ইসলাম বাদী হয়ে, সদর থানায় দায়ের করে যার (মামলা নং-২০) মামলার মূল অভিযুক্ত আসামী শওকত ইমরানের টিকিটও ছুঁতে পারেনি পুলিশ। গতকাল শনিবার (৮ আগস্ট) দিন গত রাতে টাকলো শওকত ইমরানের দুই চুঁনের পুঁটি সহযোগীকে, বগুড়া সদর ফাঁড়ি পুলিশ গ্রেফতার করে।

Viewed 950 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!