August 5, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

নন্দীগ্রামে মোটর সাইকেলসহ জনগণ কর্তৃক চোর আটকঃমোটরসাইকেল উদ্ধার 

আঃওয়াহেদ ফকির বগুড়াঃ আজ বুধবার (২৯ জুলাই) দুপুর ১ টার সময় বগুড়ার নন্দীগ্রাম উপজেলা কুন্দাহাট বাজার এলাকায় মোঃ আলম হোসেনের দোকানের পিছন থেকে একটি লাল রংয়ের ১৫০ সিসি পালসার মোটর সাইকেল যাহার রেজিঃ নং- বগুড়া ল-১১-৫৭০২ চুরি করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজনেরা মোটর সাইকেলসহ

মোঃ আব্দুল মুকিব (৩৫) আটক করে।আটককৃত ব্যক্তি হলো, উপজেলা রণবাঘা তেঘরি গ্রামের পিতা মোঃ মনজুরুল হকের ছেলে, আব্দুল মুকিব (৩৫) কে নন্দীগ্রাম থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। নন্দীগ্রাম থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন জনগণের কাছ থেকে চোর ও চোরাই মোটর সাইকেলসহ থানা হেফাজতে আছে, বলে জানা যায়।

এই একই ব্যক্তি নতুন পথ বেছে নিয়েছে, ভূয়া ডিজিএফআই পরিচয় দিলে স্থানীয় জনগণ আটক করে পুলিশ কাছে, সোপর্দ করে ছিল। পরে নন্দীগ্রাম থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়।

Viewed 1350 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!