July 26, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

সুমন খান সভাপতি ও আরাফাত সাধারণ সম্পাদকঃবগুড়া জেলা ছাত্র অধিকার পরিষদের কমিটির অনুমোদন

স্টাফ রিপোর্টারঃ ‎দীর্ঘদিন যাবৎ বগুড়া জেলা ছাত্র অধিকার পরিষদের কমেটি স্থগিত থাকার পর ছাত্র অধিকার পরিষদের অংশিক কমেটির অনুমোদন করেছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দরা।নতুন কমেটির অনুমোদন প্রদান করায় পূনরায় প্রান ফিরে পাবে এমনই উচ্ছাস প্রকাশ করেছেন স্থানীয় নেতৃবৃন্দ ও ছাত্ররা।

‎বিগত কমেটি নিয়ে বেশ বিতর্ক,শোকজ, দায়িত্ব অবহেলা এবং মামলা বানিজ্যের অভিযোগ রয়েছে ছাত্র নেতাদের বিরুদ্ধে।

‎বর্তমান ছাত্র অধিকার পরিষদে সুমন খান কে সভাপতি, আব্দুল্লাহ আল আরাফাত কে সাধারণ সম্পাদক, নোমান বিন রশিদ কে সাংগঠনিক সম্পাদক,এহসান খানকে দপ্তর সম্পাদক এবং আহসান হাবীবকে প্রচার সম্পাদক করে ০১ বছর মেয়াদে আংশিক কমেটি অনুমোদন প্রদান করেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি নাজমুল হাসান ও বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক সানাউল্লাহ হক।

‎বিতর্কিত ছাত্র নেতাদের উক্ত কমিটিতে স্থান না দিয়ে একটি ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়ে একটি দৃষ্টান্ত স্থাপন করেছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দরা।নবাগত ছাত্র অধিকার পরিষদের নেতৃবৃন্দের পেয়ে  স্থানীয় নেতৃবৃন্দ,নগরবাসী এবং ছাত্রদের মাঝে উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।

‎নবাগত কমিটির সভাপতি সুমন খান, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল আরাফাত এবং সাংগঠনিক সম্পাদক নোমান বিন রশিদ সকলের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপনের পাশাপাশি নগরবাসীর কাছে দোয়া কামনা করেছেন।

Viewed 1200 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!