June 28, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

বগুড়া মহানগরে ৮ জন মাদক সেবী গ্রেফতার গ্রেফতারঃভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান

আঃওয়াহেদ ফকির,বগুড়াঃ বগুড়া মহানগরের সেউজগাড়ী রেল কলোনী ও চকসূত্রাপুর চামড়াগুদাম এলাকা থেকে ২০০ গ্রাম গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার।

গ্রেফতারকৃত আসামীরা হলো, মোঃ সুমন (৪৫), পিতাঃ মোঃ লোকমান হোসেন সাং: উত্তর চেলোপাড়া। মোঃ সিয়াম (১৯), পিতাঃ মোঃ আজিজুল, সাং তেতুলগাছী, থানা-গাবতলী। মোঃ সিদ্দিক (৪০), পিতাঃ মোঃ আব্দুল সামাদ, সাং: সংসারদিঘী থানা: শিবগঞ্জ। মোঃ রিপন (৫৫),পিতাঃ আব্দুল রউফ, সাং কালাইকুড়ি, থানা-আদমদিঘী। মোঃ মজনু (৩৫), পিতাঃ মোঃ ইংরেজ সাং: দুর্গাহাটা থানা: গাবতলী। মোঃ আব্দুল সালাম (৩৪), পিতাঃ লয়া মিয়া সাং: বড় মহড় থানা: কাহালু। শ্রী চব্বিশ বাঁশফোড় (৫০), পিতা: শ্রী মিন্টু সাং: সুখানপুকুর থানা: গাবতলী। মোঃ জিলহক (২৫), পিতাঃ মৃত আবু খায়ের সাং: বড় কুমিড়া জেলা: বগুড়া।

আজ বৃহস্পতিবার (২৫ জুন) ডিএনসি, বগুড়া এর ‘ক’ সার্কেলের একটি আভিযানিক টিম সদর উপজেলার সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আজাদ হোসেন ও ফয়সাল আহমাদ দ্বয়ের নেতৃত্বে মোবাইল কোর্ট অভিযান পরিচালনাকালে, বগুড়া মহানগর সেউজগাড়ী রেল কলোনী ও চকসূত্রাপুর চামড়াগুদাম এলাকা থেকে ৮ জন আসামীকে গাঁজা ২০০ গ্রাম ও ৩ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার করে, ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১নং ও ২নং আসামীদ্বয়কে ৬ মাস করে বিনাশ্রম করাদন্ড ও ১০০ টাকা অর্থদন্ড প্রদান করেন এবং ৩নং, ৪নং, ৫নং, ৬নং, ৭নং ও ৮নং আসামীদেরকে ৩ মাসের বিনাশ্রম করাদন্ড ও ১০০ টাকা অর্থদন্ড প্রদান করেন।

Viewed 400 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!