বগুড়ার আলোচিত চিকিৎসক ডা.সামির মিশু গ্রেফতার
স্টাফ রিপোর্টার: বগুড়ার শেরপুর উপজেলার একটি আবাসিক হোটেল থেকে স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সাবেক সভাপতি ডা. সামির হোসেন মিশু (৫৮) কে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত ডা. সামির হোসেন মিশু বগুড়া মহানগরের জলেশ্বরীতলা এলাকার আলতাফুন্নেছা খেলার মাঠ সংলগ্ন মৃত ডা. সাফদার হোসেনের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, বগুড়া সদর থানায় দায়ের হওয়া একটি মামলায় এজাহারভুক্ত আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে। মামলাটি বগুড়া সদর থানার মামলা নং-৭৭, তারিখ ২২ অক্টোবর ২০২৫। মামলায় তার বিরুদ্ধে দণ্ডবিধির ১৪৩, ১৪৭, ৩২৩, ৩২৬, ৩০৭, ১১৪, ১০৯ ও ৩৪ ধারাসহ ১৯০৮ সালের বিস্ফোরক উপাদানাবলী আইনের ৩, ৫ ও ৬ ধারায় অভিযোগ রয়েছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শেরপুর উপজেলার মকটেল হোটেল থেকে তাকে আটক করা হয়। পরবর্তীতে যাচাই-বাছাই শেষে তাকে গ্রেফতার দেখানো হয়।
এ বিষয়ে আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
Viewed 1700 times


