June 22, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

নন্দীগ্রামে জমকালো আয়োজনে মাদক বিরোধী ক্রিকেট উৎসব টুর্নামেন্টের উদ্বোধন

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রামে যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে দূরে রাখতে এবং সুস্থ ক্রীড়া সংস্কৃতির বিকাশে শুরু হয়েছে “মাদক বিরোধী ক্রিকেট উৎসব টুর্নামেন্ট-২০২৬ (সিজন-১)”।

 

সোমবার (২২ জুন) বিকাল ৩ঘটিকায় নন্দীগ্রাম সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এক জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এই টুর্নামেন্টের পর্দা ওঠে।

 

​কিশোর ক্রিকেট ক্লাব (KCC), নন্দীগ্রামের আয়োজনে এবং যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদল (নন্দীগ্রাম উপজেলা ও পৌর শাখা)-এর সার্বিক সহযোগিতায় এই ক্রিকেট উৎসবের আয়োজন করা হয়েছে।

 

​উক্ত মাদক বিরোধী ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি মাননীয় সংসদ সদস্য (কাহালু-নন্দীগ্রাম-৩৯, বগুড়া-৪) জনাব আলহাজ্ব মো: মোশারফ হোসেনের পক্ষে উপস্থিত থেকে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন নন্দীগ্রাম উপজেলা বিএনপির সভাপতি মো: আলাউদ্দিন সরকার ।

 

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নন্দীগ্রাম উপজেলা নির্বাহী অফিসার জনাব মোছা: শারমিন আরা, সহকারী কমিশনার (ভূমি) জনাব রোহান সরকার, অফিসার ইনচার্জ(ওসি) মো: তারিকুল ইসলাম, নন্দীগ্রাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপি সভাপতি মো: আলেকজান্ডার, সাধারণ সম্পাদক কে.এম সফিউল আলম (সুমন), নন্দীগ্রাম পৌর নির্বাহী কর্মকর্তা জনাব মো: শাহীন মাহমুদ, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক নূরনবী,  কিশোর ক্লাবের সভাপতি পারভেজ আহমেদ সাগর।

 

​উদ্বোধনী বক্তব্যে আলাউদ্দিন সরকার বলেন, “যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে খেলাধুলার কোনো বিকল্প নেই। কিশোর ক্রিকেট ক্লাব যে উদ্যোগ নিয়েছে তা সত্যিই প্রশংসনীয়। এই মাঠ থেকেই আগামী দিনের যোগ্য নাগরিক ও খেলোয়াড় তৈরি হবে।” অন্যান্য বক্তারাও তরুন সমাজকে মাঠমুখী হওয়ার এবং মাদককে ‘না’ বলার আহ্বান জানান।

 

টুর্নামেন্ট পরিচালনা করেন মো: আমিনুর ইসলাম ও সহকারি পরিচালক হিসেবে ছিলেন মেহেদী হাসান।

​উদ্বোধনী ম্যাচটি দেখতে স্থানীয় ক্রীড়ামোদী ও সাধারণ দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। টুর্নামেন্টের আয়োজক কমিটি, কিশোর ক্রিকেট ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে যে, পুরো টুর্নামেন্ট জুড়ে দর্শকদের জন্য আকর্ষণীয় ক্রিকেট ম্যাচ উপহার দেওয়া হবে এবং মাদকের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি করাই তাদের মূল লক্ষ্য।

Viewed 1450 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!