সাংগঠনিক সপ্তাহ পালনে মাঠে থাকবে যুবদলঃজাহাঙ্গীর আলম
স্টাফ রিপোর্টার,বগুড়া: বগুড়া জেলা যুবদলের উদ্যোগে সোমবার বিকেলে শহরের দলীয় কার্যালয়ে এক জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আগামী ২৩ জুন থেকে শুরু হওয়া সাংগঠনিক সপ্তাহ সফল করার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়।
বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় জেলা, উপজেলা ও পৌর যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে জাহাঙ্গীর আলম বলেন, “২৩ জুন থেকে যুবদলের সাংগঠনিক সপ্তাহ শুরু হবে। এ কর্মসূচি বাস্তবায়নে দলের নেতাকর্মীরা মাঠে সক্রিয় থাকবে। আওয়ামী লীগসহ বিএনপির বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করতে যুবদল রাজপথে অবস্থান করবে।”
সভায় আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আতাউর রহমান শম্ভু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন সোহাগ, সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ সুজন, সহ-সভাপতি ফেরদৌস আজম সুমন, তাজমিলুর ইসলাম বিচিত্র, যুগ্ম সম্পাদক ইমরান হোসেন, রাশেদুল কবির রাশেদ, আরিফুল ইসলাম, মিল্লাত হোসেন ও বাবুল প্রধান।
এছাড়া সহ-সাধারণ সম্পাদক জাকির হোসেন রাকিব, শফিউল আলম শাফিন ও আনিসুল হক, দপ্তর সম্পাদক সাজু আহম্মেদ রবি, সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম তুহিন, সম্পাদকমণ্ডলীর সদস্য আল আমিন শানু, মাহমুদুল হাসান জিতু, কামাল হোসেন, সোহাগ মাহমুদ, ওয়াজ করণী আকাশ, মাহাতাব উদ্দিন, রেদওয়ানুল হক হৃদয়, সাব্বির আহম্মেদ, আব্দুল বারী লিটন ও মামুনুর রশিদ মামুনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় বগুড়া শহর যুবদলের সভাপতি আহসান হাবীব মমি, সাধারণ সম্পাদক আদিল শাহরিয়ার গোর্কি, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক শ্রী অতুল চন্দ্র, সিনিয়র যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলাম তৌহিদসহ জেলার ২৪টি ইউনিটের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
সভায় সাংগঠনিক সপ্তাহের বিভিন্ন কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
Viewed 1100 times


