June 22, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

বগুড়া সদর উপজেলা বিএনপির জরুরি সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টারঃ বগুড়া সদর উপজেলা বিএনপির উদ্যোগে মাদকমুক্ত সমাজ গঠনে ইউনিয়নভিত্তিক ফুটবল টুর্নামেন্ট আয়োজনের লক্ষ্যে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বাদ আছর অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ জহুরুল আলম।

সভায় বক্তারা বলেন, যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। এজন্য বগুড়া সদর উপজেলার প্রতিটি ইউনিয়নে পর্যায়ক্রমে ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হবে। এর মাধ্যমে তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং সামাজিক সচেতনতা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সালেহ নয়ন, সহ-সভাপতি শামসুল আলম মণ্ডল, ফেরদৌস আলম পিলু, মাফতুন আহমেদ, রশিদুল ইসলাম মৃধা, জাহাঙ্গীর হোসেন টুকু, আব্দুল বাছেদ, আব্দুর রশিদ বজলু, সাংবাদিক বাছেদ, আতাউর রহমান, রফিকুল ইসলাম, হাসান জাহিদ হেলাল, এস এম রাসেল মামুন, রাজিবুল করিম রাজু, জাহাঙ্গীর হোসেন, আকমল হোসেন সজল, সাইদুল কবির সাজু, মাহবুবুর রহমান দুলাল, এবিএম সিদ্দিক, মো. কামাল হোসেন, আল আমিন পেস্তা, আল আমিন সিফাত, আমিনুল ইসলাম, হাজেরা বেগম, নিগার সুলতানা, বাবলা, সিপন, আকিব, সাকিব, বাদল, ডা. বুলু, জালাল উদ্দিন, হায়দার রেজা চেয়ারম্যান, অ্যাডভোকেট মাসুদ, মো. কামাল পাশা, পলাশ তালুকদার, চান মিয়া, আতাউর রহমান টুকু, মোস্তাফিজুর রহমান, আতিকুর রহমান, ফারুক, শরীফ, বল্টুসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সভায় সর্বসম্মতিক্রমে মাদকবিরোধী সামাজিক আন্দোলন জোরদার করতে খেলাধুলাভিত্তিক বিভিন্ন কর্মসূচি গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, ইউনিয়নভিত্তিক ফুটবল টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে তরুণ সমাজকে মাদকমুক্ত ও সুস্থ ধারার কর্মকাণ্ডে সম্পৃক্ত করা সম্ভব হবে।

Viewed 1450 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!