June 22, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

৬ জেলায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত

অনলাইন ডেস্কঃ কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী (২৩ জুন) কেন্দ্র করে নাশকতা রোধে দেশের ৬ জেলায় সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

 

ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, ফরিদপুর, গোপালগঞ্জ ও চট্টগ্রাম জেলায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত হয়েছে বলে সোমবার (২২ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক অনুবিভাগের একজন কর্মকর্তা জানিয়েছেন।

 

তিনি জানান, ২২ থেকে ৩০ জুন পর্যন্ত সেনাবাহিনী এ ৬ জেলায় মোতায়েন থাকবে। সোমবারের মধ্যেই এ সংক্রান্ত আদেশ জারি হবে বলেও জানিয়েছেন ওই কর্মকর্তা।

 

২০২৪ সালের ৫ আগস্টের পর সারাদেশে মোতায়েন থাকা সেনাবাহিনী চলতি বছরের ৬ এপ্রিল থেকে পর্যায়ক্রমে প্রত্যাহার শুরু করে সরকার।

Viewed 950 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!