দীর্ঘ সময় উন্নয়ন বঞ্চিত বগুড়ার উন্নয়নে মীর শাহ আলমের মত একজন দক্ষ নেতৃত্ব প্রয়োজন
স্টাফ রিপোর্টারঃ বৃহত্তর বগুড়ার উন্নয়ন ও অবকাঠামোগত অগ্রগতির স্বার্থে স্থানীয় জনগণের একটি অংশ এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলমের নেতৃত্ব অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেছেন। তাদের মতে, বগুড়াকে একটি আধুনিক ও উন্নত জেলায় পরিণত করতে তার বিভিন্ন পরিকল্পনা ও উদ্যোগ ইতোমধ্যে জনমনে ইতিবাচক সাড়া ফেলেছে।
স্থানীয়দের দাবি, দীর্ঘদিনের অবহেলা কাটিয়ে বগুড়ার সড়ক যোগাযোগ, নগর উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও অন্যান্য খাতে কার্যকর পদক্ষেপ গ্রহণের সুযোগ রয়েছে। এ ক্ষেত্রে মীর শাহে আলমের নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে তারা মনে করেন।
তারা আরও বলেন, মীর শাহে আলম একজন দক্ষ সংগঠক ও বিচক্ষণ রাজনৈতিক ব্যক্তিত্ব। তার উপস্থিত বুদ্ধি, যোগাযোগ দক্ষতা এবং বিভিন্ন বিষয়ে সমন্বয় করার সক্ষমতা তাকে অন্যদের থেকে আলাদা করেছে। ফলে বগুড়ার উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবেন বলে সমর্থকরা আশাবাদ ব্যক্ত করেন।
সংশ্লিষ্টরা মনে করেন, রাজনৈতিক বিতর্কের ঊর্ধ্বে উঠে উন্নয়নমূলক কর্মকাণ্ডে মনোনিবেশ করলে বগুড়ার দীর্ঘদিনের নানা সমস্যা সমাধান সম্ভব হবে। তারা আশা প্রকাশ করেন, মীর শাহে আলম ঠান্ডা মাথায় ও সুপরিকল্পিতভাবে কাজ করে বগুড়ার উন্নয়নের নেতৃত্ব দেবেন এবং জেলার সার্বিক অগ্রগতিতে ভূমিকা রাখবেন।
শেষে তারা প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করেন।
Viewed 600 times



