বগুড়া শিবগঞ্জে প্যান্টে বিশেষভাবে তৈরি পকেটে ১ হাজার পিস ইয়াবা আশরাফুল গ্রেফতার
আঃওয়াহেদ ফকির বগুড়াঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলা কাশিপুর এলাকা জয়পুর মোড়ে জনৈক সোহেল ট্রেডার্স নামীয় দোকানের সামনে জয়পুরহাট-মোকামতলাগামী পাকা রাস্তার উত্তর পার্শ্বে জয়পুরহাট -টু-মোকামতলাগামী পাকা রাস্তার উপর বগুড়াগামী ABDULLAH TRAVELS নামীয় যাত্রীবাহী বাস যার রেজি: নং ঢাকা মেট্রো-ব-১৪-৫০২৭ বাসের H-1 সিটে বসা (টিকিট বিহীন) যাত্রী মোঃ আশরাফুল ইসলাম (৪৫) এর দেহ তল্লাশী করে ১ হাজার পিস ইয়াবার ট্যাবলেট ও মাদক ব্যবসার কাজে ব্যবহৃত ITEL IT5617 বাটন ফোন ১টি সিমসহ উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামী হলো, মোঃ আশরাফুল ইসলাম (৪৫), পিতা মোঃ ওসমান গনি, সাং দক্ষিন বাসুদেবপুর, থানা-হাকিমপুর,
জেলা-দিনাজপুর।
আজ বৃহস্পতিবার (২১ মে) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, কর্তৃক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় একটা মাদকের চালান পাচার হবে, সে অনুযায়ী মাদকবিরোধী অভিযান পরিচালনা করে শিবগঞ্জ উপজেলা কাশিপুর এলাকার জয়পুর মোড়ে জনৈক সোহেল ট্রেডার্স নামীয় দোকানের সামনে জয়পুরহাট টু মোকামতলাগামী পাকা রাস্তার উত্তর পার্শ্বে জয়পুরহাট থেকে মোকামতলাগামী পাকা রাস্তার উপর বগুড়াগামী ABDULLAH TRAVELS নামীয় যাত্রীবাহী বাস যার রেজি: নং ঢাকা মেট্রো-ব-১৪-৫০২৭ বাসের H-1 সিটে বসা (টিকিট বিহীন) যাত্রী মোঃ আশরাফুল ইসলাম (৪৫) এর দেহ তল্লাশী করে ১০০০ (এক হাজার) পিস ইয়াবা নামীয় ট্যাবলেট ও মোবাইল ফোন ১টি উদ্ধারসহ আসামীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ সামসুল আলম বাদী হয়ে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
মাদকের এই চালানের সাথে অন্যান্য কে বা কারা জড়িত তা নিয়ে তদন্ত চলছে। সম্পৃক্ততা পাওয়া গেলে সনাক্ত করে দ্রুতই আইনের আওতায় আনার প্রক্রিয়া চলমান। মাদকের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে।
Viewed 1050 times



