বগুড়া আদমদীঘিতে ৫শ ‘ গ্রাম গাঁজাসহ গাঁজা কারবারী মোছাঃতাছলিমা গ্রেফতার
আঃওয়াহেদ ফকির বগুড়াঃ বগুড়ার আদমদীঘি উপজেলা সান্তাহার ইয়ার্ড কলোনী গ্রামের মোঃ আনসার আলীর স্ত্রী তালিকাভুক্ত গাঁজা কারবারী মোছাঃ তাছলিমা (৪৭) কে ৫শ’ গাঁজাসহ গ্রেফতার করে, ডিএনসি।
আজ বুধবার (২০ মে) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, বগুড়া ‘খ’ সার্কেল কর্তৃক মাদকবিরোধী অভিযান পরিচালনা করে, আদমদীঘি সান্তাহার ইয়ার্ড কলোনী গ্রামের আসামীর নিজ দখলীয় ইটের দেয়াল টিনের চৌচালাযুক্ত পূর্ব পার্শ্বের শয়নঘরের ভিতরে দরজার কাছে দন্ডায়মান আসামীর ডান হাতে ধরা অবস্থায় একটি সিনথেটিক ব্যাগের মধ্যে থেকে গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আদমদীঘি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক শামীমা আকতার বাদী হয়ে একটি নিয়মিত মামলা দায়ের করেন।আটককৃত ব্যক্তি মোছাঃ তাছলিমা (৪৭)তালিকাভুক্ত মাদক কারবারী।
Viewed 2600 times


