May 14, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

বগুড়ায় শিশু মৃত্যু ইন্টার্ন চিকিৎসকদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

আঃওয়াহেদ ফকির বগুড়াঃ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে শিশু মৃত্যুকে কেন্দ্র করে ইন্টার্ন চিকিৎসকদের উপর বর্বরোচিত হামলা ও হুমকির প্রতিবাদ এবং স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন-২০২৪ বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

গত বুধবার (১৩ মে) রাতে শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় একজন শিশুর মৃত্যুকে করেন কেন্দ্র করে, আজ বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে এমার্জেন্সি গেইটের সামনে ২৮তম ও ২৯তম ব্যাচের ইন্টার্ন চিকিৎসক অ্যাসোসিয়েশনের উদ্যোগে অত্র সংগঠনের সভাপতি মোঃ নিয়ামুল হোসেনের নেতৃত্বে ইন্টার্ন চিকিৎসকদের উপর বর্বরোচিত হামলা ও প্রকাশ্য হুমকির প্রতিবাদ এবং স্বাস্থ্য সেবা ও সুরক্ষা আইন-২০২৪ বাস্তবায়নের দাবীতে উক্ত মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধন কর্মসূচিতে মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোছাঃ রাফিউন জান্নাতসহ ২৮ এবং ২৯ তম ব্যাচের ইন্টার্ন চিকিৎসকগন উপস্থিত ছিলেন।

গত বুধবার রাতে শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় একজন শিশু মৃত্যুবরণ করেন। মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে মৃত শিশুর পরিবার ও ইন্টার্ন চিকিৎসকদের মধ্যে কথা কাটাকাটি ও একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে।

পরে মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মহসিনের আশ্বাসে বিষয়টি সমাধান হলেও ইন্টার্ন চিকিৎসকরা সেটি আমলে না নিয়ে কর্ম বিরতির ঘোষণা দিয়েছেন।

চিকিৎসকরা বলেন, আমাদের উপরে পূর্বেও এরকম ন্যাক্কারজনক হামলা হয়েছিল। আমরা চিকিৎসক “সেবায় আমাদের ধর্ম” কিন্তু সেই সেবা দিতে গিয়ে যদি আমরা হামলার শিকার হই তাহলে, আমাদের জীবনের কোন নিশ্চয়তা না থাকে তাহলে কি ভাবে আমরা সেবা কার্যক্রম চলমান রাখবো। তাই কর্মক্ষেত্রে আমাদের জীবনের নিরাপত্তা এবং “স্বাস্থ্য সেবা ও সুরক্ষা আইন-২০২৪” যদি অনতিবিলম্বে কার্যকর করা না হয় তাহলে আমরা আরো কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হব বলে ইন্টার্ন চিকিৎসকরা হুশিয়ারি দেন।

Viewed 1450 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!