বগুড়ার চন্ডিহারা বন্দরে ৪৭ বিঘা জমিতে যাতায়াতের রাস্তা ঘেরা নিয়ে বিবাদঃ থানায় অভিযোগ
গোলাম রব্বানী শিপন- মহাস্থান- বগুড়াঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার চন্ডিহারা বন্দর এলাকায় যাতায়াতের রাস্তা ঘেরা নিয়ে বিবাদ। থানায় অভিযোগ।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার চন্ডিহারা ফিলিং স্টেশনের পিছনে প্রায় ৪৭ বিঘা জমিতে পুকুর ও ইট ভাটা ব্যবসা করিয়া আসিতেছেন বগুড়ার কাটনার পাড়া গ্রামের রফিকুল ইসলাম খান এর পুত্র রাহতি উল ইসলাম খান (৪৩)।

তিনি অভিযোগে উল্লেখ করে বলেন, তার জমিতে নিমারপাড়া গ্রামের জাহাঙ্গীর ইসলামের পুত্র তারেক রহমান, মৃত ইলিয়াস প্রাং এর পুত্র জাহাঙ্গীর ইসলাম তারা ওই জমিতে প্রবেশের একমাত্র যাতায়াতের পথ মিথ্যা অজুহাতে ও অন্যায় ভাবে ইট দ্বারা প্রাচীর নির্মাণ করে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন। এবিষয়ে প্রতিবাদ করলে প্রতিপক্ষরা অকথ্য ভাষায় গালিগালাজ সহ উক্ত জায়গায় যাতায়াতের জন্য কোনও রাস্তা না দিয়ে ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করেন। এরই ধারাবাহিকতায় গত ইং- ১০/০৫/২০২৬ তারিখ সকাল অনুমান ১০টার দিকে শিবগঞ্জ উপজেলার নিমারপাড়া গ্রামস্থ বসত বিবাদীদের বাড়িতে গিয়ে রাস্তাটি পুনরায় সচল করে দিতে বললে বিবাদীদ্বয় ভিকটিমকে উদ্দেশ্যে করে বিভিন্ন রকমের ভয়ভীতি সহ খু/ন জখমের হুমকি প্রদান করেন। জানা যায় উক্ত বিবাদমান রাস্তাটি কেন্দ্র করে যেকোন মুহুর্তে রক্তক্ষয়ী সংঘর্ষের সম্ভাবনা রয়েছে। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদেরকে অবগত করিলে তারাও বিষয়টি মিমাংসা করতে ব্যর্থ হোন। বিবাদীদ্বয়গণ রাস্তাটি বন্ধ করে দিয়ে তারা ব্যবসায়ীক ভাবে চরম ক্ষতি গ্রস্থ করিতেছে। এবিষয়ে ভুক্তভোগীরা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা ও সরেজমিনে গিয়ে সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার দাবি জানিয়েছেন।
Viewed 1550 times



