বগুড়ার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ পেশাগত দক্ষতার অনন্য স্বীকৃতি: আইজিপি ব্যাজ অর্জন করলেন
আঃওয়াহেদ ফকির,বগুড়াঃ বগুড়া জেলা পুলিশ সুপার তাঁর পেশাগত দায়িত্ব পালনে অনন্য নিষ্ঠা, সততা ও প্রশংসনীয় কর্মদক্ষতার স্বীকৃতিস্বরূপ “পুলিশ ফোর্স এক্সেমপ্লারি গুড সার্ভিস ব্যাজ-২০২৬” (IGP Badge) অর্জন করেছেন।
ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ মোঃ আলী হোসেন ফকির মহোদয় পুলিশ সুপার, বগুড়াকে উক্ত ব্যাজ পরিয়ে দেন। পুলিশ সপ্তাহ ২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মহোদয়কে এই মর্যাদাপূর্ণ পদকে ভূষিত করা হয়। তাঁর এই গৌরবময় অর্জনে জেলা পুলিশের প্রতিটি সদস্য অত্যন্ত আনন্দিত ও গর্বিত।
পুলিশ সুপার মহোদয়ের এই স্বীকৃতি কেবল তাঁর ব্যক্তিগত সাফল্য নয়, বরং এটি জেলা পুলিশের কর্মস্পৃহা এবং জনসেবার মানকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। মহোদয়ের সুযোগ্য নেতৃত্বে পুলিশ আগামীতে আরও মানবিক ও স্মার্ট পুলিশিং নিশ্চিত করতে বদ্ধপরিকর।
Viewed 2850 times


