বগুড়ার কোবরা গ্রুপের প্রধান সদস্য সুমন গোয়েন্দা পুলিশের জালে ৮ মামলার আসামী গ্রেফতার
আঃওয়াহেদ ফকির,বগুড়াঃ জেলা (গোয়েন্দা) পুলিশের বিশেষ অভিযানে চাঁদাবাজি, মাদক, ছিনতাই, সন্ত্রাসী কর্মকাণ্ড ও একাধিক মামলার আসামী “কোবরা গ্রুপের” প্রধান সদস্য সুমন গ্রেফতার ও ১টি ধারালো বার্মিজ চাকু উদ্ধার।
গত মঙ্গলবার (১২ মে) দুপুর জেলা গোয়েন্দা শাখা, অফিসার ইনচার্জ মোঃ ইকবাল বাহারের নেতৃত্বে ডিবির একাধিক টিম বগুড়া সদর ও শাজাহানপুর এলাকার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে, শহরের জলেশ্বরীতলা এলাকা থেকে চিহ্নিত সন্ত্রাসী, “কোবরা গ্রুপ” এর প্রধান সুমনকে গ্রেফতার করা হয়েছে। দীর্ঘদিন ধরে সে ও তার সহযোগীরা এলাকায় সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে আসছিল। বগুড়া শহরের মালতীনগর, স্টাফ কোয়ার্টার, বটতলার, মালতিনগর দক্ষিনপাড়া, কলোনী, ঠনঠনিয়া বাসস্ট্যান্ডসহ বিভিন্ন এলাকায় “কোবরা গ্রুপ” নামে সন্ত্রাসী চক্রের নেতৃত্ব দিয়ে আসছিল। তার গ্যাং সদস্যরা সামরিক ধাঁচে নিজেদের মধ্যে দায়িত্ব বণ্টন করে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করত। কেউ মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করত, কেউ চাঁদাবাজির টাকা আদায় করত এবং কেউ এলাকায় ভয়ভীতি ও ত্রাসের পরিবেশ সৃষ্টি করত। সুমন অত্যন্ত দুর্ধর্ষ ও সহিংস প্রকৃতির ব্যক্তি। তার কাছে সবসময় ধারালো চাকু থাকত এবং সামান্য বিরোধ বা মতবিরোধ হলেই সে প্রতিপক্ষকে চাকু দিয়ে আঘাত করত। এমনকি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপরও হামলার চালানোর নজির রয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে মাদক ব্যবসা, চাঁদাবাজী, মারামারী, ছিনতাই ও হত্যাকাণ্ডসহ একাধিক গুরুতর অভিযোগ রয়েছে। দীর্ঘদিন ধরে সে অপরাধ জগতের সঙ্গে জড়িত থেকে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিল।
প্রকাশ থাকে যে, গ্রেফতারকৃত আসামী সুমনের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে মাদক, ছিনতাই, হত্যাকান্ড, মারামারিসহ মোট ৮টি মামলা বিচারাধীন আছে।
Viewed 2100 times
