May 3, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

বগুড়া প্রেসক্লাবে আবু নাসির অভিযোগ তুলেন এ্যাডঃ আব্দুল্লাহীল জুবাইরের অপকর্মের সংবাদ সম্মেল 

0-0x0-0-0#

আঃওয়াহেদ ফকির,বগুড়াঃ বগুড়া জেলার আইনজীবী সমিতির নিবন্ধিত আইনিজীবি এ্যাডভোকেট আব্দুল্লাহীল জুবাইর এর অপকর্মের অভিযোগ তুলে আজ রবিবার (৩ মে) বগুড়া প্রেসক্লাব সম্মবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, মোঃ আবু নাসির।

মোঃ আবু নাসির প্র্যেঃ টয়োটা মটরস, মাটিডালী বগুড়া সদর, বগুড়া। মোঃ আবু নাসির বলেন, দীর্ঘদিন যাবত বগুড়াসহ সারা বাংলাদেশে অত্যান্ত সুনামের সাথে সেব্য প্রদান করে ক্যাশে ও কিস্তিতে বাবসা পরিচালনা করে আসছি।

 

এমতাবস্থায় আমার ব্যাবসা চলাকালিন বিভিন্ন আইনী কার্যক্রমে সহায়তার জন্য বগুড়া বারের গত ১১/০৪/২০২৩ সালে নিবন্ধিত জনৈকা আইনজীবি এডভোকেট আব্দুল্লাহীল জুবাইর (যার ওকালত নং ৭৭১ গওহর আলী ভবনের ১৩৮ নং রুম) এর সহযোগিতা নেই। এরেই এক পর্যায়ে তার সাথে আমার সুসম্পর্ক গড়ে ওঠে এবং আমার প্রতিষ্ঠানের স্বাক্ষরকৃত প্যাডসহ কিছু লিগ্যাল ডকুমেন্ট তার কাছে থেকে যায়। আতপর এই সুচতুর আইনজীবি আমার সরলতার সুযোগ নিয়ে এবং আমার স্বাক্ষরকৃত ফাঁকা প্যাড কাজে লাগিয়ে অসৎ উদ্দেশ্যে আমাকে ২০ লক্ষ ৫০ হাজার টাকা প্রদানের বিনিময়ে একটি ৭ মডেলের প্রিমিও গাড়ি ক্রয়ের ভূয়া ডকুমেন্ট তৈরি করে। উল্লেখ্য যে, আমার প্রতিষ্ঠানের পক্ষে আইনী সহায়তার জন্য বিভিন্নভাবে যেমন- ক্যাশে, বিকাশে, একাউন্টের মাধ্যমে তার সম্মানী নেওয়ার পরেও আমার কাছে নাকি ২৭ লক্ষ টাকা পাবে উল্লেখ করে প্রথমে বগুড়া সদর থানায় একটি মামলা দায়ের করেন যাহার নং জি, আর ৪০/২০২৫ (সদর) শুধু মামলা করেই খ্যান্ত হয়নি মামলা হওয়ার পরে ঐ দিনে রাতে আমার প্রতিষ্ঠান থেকে পুলিশ কর্তৃক গ্রেফতার হয়ে জেল হাজতে যাই।

আমি জাবিনে বেরিয়ে আসার পর আমার বিরুদ্ধে আবারও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ৯৮ ধারায় গাড়ি উদ্ধারের একটি মামলা করে আমার অনুপস্থিতিতে একতরফা ভাবে গাড়িটি পুলিশের জিম্মায় নেওয়ার আদেশ করে নেয় এবং পুলিশ গিয়ে আমার প্রতিষ্ঠান থেকে গাড়িটি জব্দ করে ফুলবাড়ি পুলিশ ফাড়িতে রাখে। পরবর্তীতে আমি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত (সদর) থেকে আইনী লড়ায়ের মাধ্যমে গাড়িটি আমার জিম্মায় নেই।

অতপর প্রতারক এ্যাডভোকেট আব্দুল্লাহীল জুবাইর কর্তৃক উক্ত দায়েরকৃত মামলার পুলিশ প্রতিবেদন আদালতে দাখিল হয় সেখানে বাদির আনিত অভিযোগ মিথ্যা প্রমাণিত হওয়ায় এ্যাভোকেট আব্দুল্লাহীল জুবাইর ক্ষিপ্ত হয়ে, আদালতে নারাজির আবেদন দাখিল করেন এবং তার সাথে নিজেকে অপহরন ও আহত করার মিথ্যা কাল্পনিক এবং ষড়যন্ত্র মূলক একটি মনগড়াঅভিযোগ তুলে ধরেন। অতপর এই মিথ্যা অভিযোগে সে একটি মিথ্যা মামলাও দায়ের করেন যাহার নং ১০১৬ সি/২০২৬ (সদর) যা তদন্তের জন্য মামনীয় আদালত পিবিআই তে পাঠিয়ে দেয় পাশাপাশি উক্ত প্রতারক আইনজীবি মানব বন্ধনের নামে একটি সাজানো নাটকও মন্থস্ত করে।

আমি মোঃ আবু নাসির, আপনাদের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করছি উক্ত ভন্ড, প্রতারক, মিথ্যাবাদী, ও পরধন লোভী আইনজীবি নামের কলঙ্ক এ্যাভোকেট আব্দুল্লাহীল জুবাইর- এর বিরুদ্ধে সুষ্ঠ তদন্ত সাপেক্ষে দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করছি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, মোঃ আবু নাসির, প্রোঃ টয়োটা সটরস

মাটিডালি, বগুড়া।

Viewed 100 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!