June 30, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

কাহালুতে মাদক মামলা সহ ২১ মামলার পলাতক আসামি ৩ বছরের সাজাপ্রাপ্ত রাজু গ্রেপ্তার

মোরশেদুল ইসলাম রবি বগুড়া: বগুড়ার কাহালু উপজেলায় অভিযান চালিয়ে একাধিক মামলার পলাতক আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (২৮ এপ্রিল ২০২৬) সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

 

 

পুলিশ সূত্রে জানা যায়, কাহালু থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলামের নির্দেশে এএসআই মোঃ মোজাম্মেল হক সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার ২ নম্বর কালাই ইউনিয়নের পাঁচগ্রাম বাজার এলাকায় অভিযান চালান। এ সময় মোহাম্মদ হৃদয় হাসান রাজু (৩০) নামের এক আসামিকে গ্রেফতার করা হয়। তিনি উপজেলার শিলকওড় পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা।

 

 

গ্রেফতারকৃত রাজুর বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার কামারখন্দ থানায় একটি মাদক মামলায় তিন বছরের সশ্রম কারাদণ্ড রয়েছে। এছাড়াও চুরি, ডাকাতি, ছিনতাই, জোরপূর্বক গ্রহণ, সরকারি কর্মচারীকে আঘাত, সরকারি কাজে বাধা, বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরি এবং ডাকাতির প্রস্তুতিসহ বিভিন্ন অভিযোগে গাজীপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, নওগাঁ ও বগুড়ার বিভিন্ন থানায় তার বিরুদ্ধে প্রায় ২১টি মামলা রয়েছে।

 

 

এর মধ্যে সাতটি মামলায় পরোয়ানা থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

 

এ বিষয়ে কাহালু থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং তাকে আদালতে প্রেরণ করা হবে।

Viewed 1900 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!