April 29, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

বগুড়ায় ৮০ কেজী গাঁজা ও ট্রাক সহ গ্রেফতার ০১ঃগোয়েন্দা শাখা

আশিক সুজন, বগুড়াঃ বগুড়ায় জেলা গোয়েন্দা শাখার মাদক বিরোধী বিশেষ অভিযানে অনুমানিক ভোর ০৪.৫৫ মিনিটে বগুড়া-রংপুর মহাসড়কে টিএমএসএস “ছ”মিল এন্ড উডেন ফার্নিচার সেকশন দোকানের উত্তরপার্শ্বে চেকপোস্ট বসিয়ে সর্বমোট ৮০ (আশি) কেজি গাঁজা ও ০১টি বালু ভর্তি বড় ট্রাকসহ ০১ (এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করে ডিবি পুলিশ বগুড়া।

এজাহার সুত্রে জানা যায়, ডিবি বগুড়ার মাদক উদ্ধার অভিযানের অংশ হিসাবে গত ২৮/০৪/২৫ খ্রি. দিবাগত রাত অনুঃ ০৪.৫৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ডিবির এসআই (নিরস্ত্র)/ শামীম আহমেদ এর নেতৃত্বে  একটি চৌকশ টিম  বগুড়া জেলার সদর থানাধীন বগুড়া-রংপুর মহাসড়কে টিএমএসএস “ছ”মিল এন্ড উডেন ফার্নিচার সেকশন দোকানের উত্তরপার্শ্বে  অস্থায়ী চেকপোস্ট বসাইয়া রংপুর হইতে বগুড়াগামী ০১টি বালি ভর্তি ট্রাক যাহার রেজি নং- ঢাকা মেঃ ট-১৬-৯২৭৬ টি উক্ত ট্রাকের ড্রাইভার  মোঃ রবিউল ইসলাম (২৫), পিতা-মোঃ মামুন আকন্দ, সাং-কৃষ্ণপুর, থানা-ফুলবাড়ী, জেলা-দিনাজপুর সহ আটক করেন এবং উপস্থিত সাক্ষীদের সামনে উক্ত বালি ভর্তি ট্রাকটি তল্লাশি কালে ট্রাকে বালির ভিতরে বিশেষ ভাবে লুকিয়ে রাখা তিনটি প্লাস্টিকের বস্তায় ২৫ কেজি, ২৫ কেজি ও ৩০ কেজি করে মোট  ৮০ (আশি)  কেজি শুকনা গাঁজা পেয়ে উক্ত  ট্রাকসহ জব্দ করা হয়।

 

 

এ বিষয়ে জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ বিষয়টি নিশ্চিত করে দৈনিক আমার ভাষাকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৮০ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারি কে একটি বালুর ট্রাক সহ গ্রেফতার করা হয়েছে।উক্ত আসামীর বিরুদ্ধে বগুড়া জেলার সদর থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

Viewed 5200 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!