গাইবান্ধায় ভলিবল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
D.A.V Online Desk:
জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপন উপলক্ষে গাইবান্ধায় নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। কর্মসূচির মধ্যে ছিলো র্যালি, আলোচনা সভা, ভলিবল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ এপ্রিল) সকালে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় জেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় জেলা স্টেডিয়ামে এ কর্মসূচির আয়োজন করা হয়।
ভলিবল প্রতিযোগিতা ও র্যালির উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মাসুদুর রহমান মোল্লা। এবারে দিবসটির প্রতিপাদ্য বিষয় ছিল ‘ক্রীড়া হলে পেশা পরিবার পাবে ভরসা, গড়বো ক্রীড়াই সেতুবন্ধন, করবো বাধা দূরীকরণ’।
জেলা ক্রীড়া অফিসার আলমগীর হোসেনের সভাপতিত্বে র্যালি ও আলোচনায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) একেএম হেদায়েতুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক সাইফুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সাবেক সদস্য সাংবাদিক উজ্জল চক্রবর্ত্তী, ক্রীড়াবিদ রফিকুল ইসলাম লুলু, আনোয়ারুল ইসলাম বাবলু, কামাল হোসেন সহ ক্রীড়া সংস্থার সাবেক খেলোয়াড়রা।
ভলিবল প্রতিযোগিতায় জেলার মোট ৬টি দল অংশ গ্রহণ করে। প্রথম প্রতিযোগিতায় অংশ নেয় গাইবান্ধা ফুটবল একাডেমি ও মহিমাগঞ্জ টেকনিক্যাল দল।
এসময় জেলা প্রশাসক মাসুদুর রহমান মোল্লা বলেন, খেলাধুলা করলে মনমানসিকতা ভালো থাকে। লেখাপড়ার পাশাপাশি নিয়মিত খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত থাকলে মাদক রোধ করা সম্ভব। তিনি মাঠে উপস্থিত সকল খেলোয়াড়কে মাদক থেকে বিরত থাকার আহ্বান জানান।
Viewed 300 times