April 11, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

ক্ষেতলালে ধানক্ষেত থেকে নারীর লাশ উদ্ধার, স্বামী পলাতক

Online Desk:

জয়পুরহাটের ক্ষেতলালে ধানক্ষেত থেকে রাশেদা বেগম ওরফে আশুড়া (৪৫) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকেই তার দ্বিতীয় স্বামী পলাতক রয়েছেন।

শুক্রবার (১০ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার তুলসীগঙ্গা ইউনিয়নের বিলের ঘাট সংলগ্ন সোতার আদর্শ গ্রামের একটি ধানক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত রাশেদা বেগম একই এলাকার বাসিন্দা।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় ছয় মাস আগে তার প্রথম স্বামী মোজাফ্ফর হোসেন মারা যান। এরপর মুনঝার এলাকার বাবলু মিয়া নামে এক ব্যক্তিকে দ্বিতীয় বিয়ে করেন তিনি। তবে বিয়ের পর থেকেই তাদের মধ্যে দাম্পত্য কলহ চলছিল।

শুক্রবার রাতে স্থানীয়রা ধানক্ষেতে রাশেদার নিথর দেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। এ ঘটনার পর থেকেই দ্বিতীয় স্বামী বাবলু মিয়া পলাতক রয়েছেন বলে জানা গেছে।

ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।

Viewed 200 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!