April 4, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

বগুড়ায় যুবলীগ নেতা গ্রেফতার

ডেস্ক রিপোর্টঃ বগুড়ার শাজাহানপুর উপজেলা যুবলীগ নেতা এসএম বাকি বিল্লাহ (৪৮) গ্রেফতার হয়েছেন। পুলিশ শুক্রবার সকালে মানিকদিপা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে।

 

পরে তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেলহাজতে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, এসএম বাকি বিল্লাহ বগুড়ার শাজাহানপুর উপজেলার মানিকদিপা গ্রামের বাসিন্দা। তিনি উপজেলা যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক। তিনি শুক্রবার সকাল থেকে নিজ বাড়ির কাজে ব্যস্ত ছিলেন। একপর্যায়ে মানিকদিপা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়সংলগ্ন জমিতে সেচ দিতে যান।

শাজাহানপুর থানা পুলিশ গোপনে খবর পেয়ে তাকে সেখান থেকে গ্রেফতার করে।

শাজাহানপুর থানার এসআই আবু জাররা জানান, অবৈধভাবে কৃষিজমির মাটি কাটার অপরাধে বাকি বিল্লাহর বিরুদ্ধে ওয়ারেন্ট ছিল। ওই ওয়ারেন্ট মুলে তাকে গ্রেফতার করা হয়েছে। দুপুরে তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেলহাজতে পাঠানো হয়েছে।

Viewed 250 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!