আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
অনলাইন ডেস্কঃ বিদ্যুৎ সঞ্চালন লাইনের জরুরি মেরামতের জন্য আজ শনিবার (৪ এপ্রিল) দেশের বিভিন্ন এলাকায় টানা ৮ ঘণ্টা স্বাভাবিক বিদ্যুৎ সরবরাহ বিঘ্ন ঘটবে।
গতকাল শুক্রবার (৩ এপ্রিল) রাতে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো) এর ভোলা অফিস থেকে পাঠানো এক নোটিশে বিষয়টি নিশ্চিত করা হয়।
নোটিশে জানানো হয়, জরুরি কাজের জন্য ভোলা সদর উপজেলার শিবপুর, রতনপুর, মেদুয়া, মেঘনাপাড়, নবীপুর এলাকায় শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত স্বাভাবিক বিদ্যুৎ সরবরাহ বিঘ্ন ঘটবে।
এছাড়া গ্রাহকদের সাময়িক এই অসুবিধার জন্য ওজোপাডিকো কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।
Viewed 3500 times