April 3, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

বগুড়া জেলা যুবঅধিকার পরিষদের সভাপতি মুন্নার ছোট ভাই দুর্বৃত্তের হামলায় আহত

আশিক সুজন,বগুড়াঃ  হঠাৎ উত্তাল হয়ে উঠেছে বগুড়া!!শহরতলীতে প্রায়’ই ঘটে চলেছে স্থানীয় প্রাভাব বিস্তারের লক্ষ্যে সংঘর্ষ।গত বুধবার সন্ধ্যায় বগুড়া জেলা যুবঅধিকার পরিষদের সভাপতি মুন্নার ছোট ভাই মোঃইলিয়াস শাহ দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত হয়েছেন।বুধবার উপজেলার বেজোড়া ব্রিজসংলগ্ন চকলোকমান এলাকায় এ ঘটনা ঘটে।তিনি চকলোকমান এলাকার মৃত আব্দুল লতিফ শাহ’র দ্বিতীয় পুত্র।

‎স্থানীয় সূত্রে জানায়, বুধবার সন্ধ্যায় উল্লেখিত স্থানে দুটি মোটরসাইকেলে ৪ জন অজ্ঞাতনামা দুর্বৃত্ত হঠাৎ ইলিয়াস শাহের ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। এতে তিনি গুরুতর জখম হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

‎এ বিষয়ে ভুক্তভোগীর বড় ভাই বগুড়া জেলা যুবঅধিকার পরিষদের সভাপতি মুন্না বলেন, আমি ছোট ভাইয়ের আহত হবার সংবাদ পেয়ে শজিমেক হাসপাতালে ভর্তি করেছি।গতকাল রাতে অস্ত্রপাচার শেষে এখন সে কর্তব্যরত ডাক্তারের পর্যবেক্ষণ ও চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।ভুক্তভোগীর জ্ঞান ফিরলে আইনগত পদক্ষেপ গ্রহণ করব।এ বিষয়ে শাজাহানপুর থানা পুলিশের তদন্ত চলমান রয়েছে।আমার আশা করছি দুষ্কৃতিকারীদের চিহ্নিত করে অতি দ্রুতই আইনের আওতায় নিয়ে আসবে শাহাজানপুর থানা পুলিশ।

 

‎শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল বলেন,খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।হামলার কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলমান রয়েছে।

Viewed 7600 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!