January 31, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

বগুড়ায় মৎস্য হ্যাচারি মালিক সমিতির উদ্যোগে বার্ষিক কর্মপরিকল্পনা বিষয়ক আলোচনা সভা

আরমান হোসেন ডলার (বিশেষ প্রতিনিধি),বগুড়া : মৎস্য খাতের উন্নয়ন ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণের লক্ষ্যে বগুড়া জেলা মৎস্য হ্যাচারি মালিক সমিতির উদ্যোগে বার্ষিক কর্মপরিকল্পনা বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (২৬ জানুয়ারি ২০২৬) সকাল ১০টায় শহরের চারমাথা এলাকার সেঞ্চুরী মোটেল-এ এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি খোরশীদুল ইসলাম এবং সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মেহেদী হাসান তাজু।

 

আলোচনা সভায় মৎস্য হ্যাচারি মালিকদের বিদ্যমান সমস্যা, সম্ভাবনা, আধুনিক প্রযুক্তির ব্যবহার, মানসম্মত পোনা উৎপাদন নিশ্চিতকরণ এবং মৎস্য খাতের টেকসই উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে সমিতির আগামী দিনের কার্যক্রম আরও গতিশীল করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

 

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় মানবাধিকার এ্যাসোসিয়েশন, বগুড়া জেলা কমিটির সভাপতি ও চিকিৎসা প্রযুক্তিবিদ মোঃ আরমান হোসেন ডলার।

 

বিশেষ অতিথির বক্তব্যে মোঃ আরমান হোসেন ডলার বলেন,

“মৎস্য খাত শুধু পুষ্টি নিরাপত্তাই নিশ্চিত করে না, বরং এটি দেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। এই খাতের উন্নয়নে হ্যাচারি মালিকদের আধুনিক প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি মানসম্মত পোনা উৎপাদনে আরও সচেতন হতে হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।”

 

এ সময় আরও উপস্থিত ছিলেন সমিতির সাংগঠনিক সম্পাদক রানা, প্রচার সম্পাদক রফিকুল ইসলামসহ সমিতির অন্যান্য সদস্যবৃন্দ।

 

সভায় বক্তারা বলেন, দেশের ক্রমবর্ধমান মাছের চাহিদা পূরণে মৎস্য হ্যাচারি মালিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই খাতের সার্বিক উন্নয়নে সকলকে একযোগে কাজ করার কোনো বিকল্প নেই।

Viewed 3550 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!