January 31, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

বগুড়া সাতমাথায় সোমবার গণঅধিকার পরিষধের আয়োজনে অনুষ্ঠিত হবে গণভোটের প্রচারনা

আশিক সুজনঃ আগামীকাল ২৬’শে জানুয়ারি ২০২৬ ইং রোজ সোমবার বিকাল ০৩.০০ সময় বগুড়া জেলা গণঅধিকার পরিষদের আয়োজনে শহরের সাতমাথায় অনুষ্ঠিত হতে চলেছে গণভোটের (হ্যাঁ ভোটের)প্রচারনা।এই সময় উপস্থিত থাকবেন গণঅধিকার পরিষদের সকল সংস্থার নেতৃবৃন্দ।

 

এই বিষয়ে গণঅধিকার পরিষদের বগুড়া জেলা শাখার  ভারপ্রাপ্ত সভাপতি মোঃশহিদুল ইসলাম সেতু বলেন, আমাদের গণভোটের প্রচারনা মূল উদ্দেশ্য গণভোট আসলে কি এবং গণভোটের মাধ্যমে দেশের কি ধরনের পরিবর্তনের উদ্দ্যোগ গ্রহন করা হবে  নগরবাসীকে সে সম্পর্কে অবগত এবং গুরুত্ব সম্পর্কে ধারণা প্রদান করা।নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে সকলকে “হ্যাঁ” ভোট দেয়ার অনুরোধ করছি নগরবাসীকে।মনে রাখবেন দেশের চাবিকাঠি কিন্তু আপনাদের হাতেই।

বগুড়া জেলা শাখার গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোঃ মুজাহিদুল ইসলাম বলেন, নগরবাসীকে আমন্ত্রণ জানাই আমাদের গণভোটের প্রচারনা সফল করার লক্ষ্যে আপনাদের উপস্থিতি একান্ত কামনা করছি।যদি গণভোট সম্পর্কে অবগত হওয়ার পর আপনাদের মনে তা দেশের জন্য ক্ষতিকর,তাহলে আপনারা “না” ভোট দিতে পারবেন।তবে আমি ধারণা করছি গণভোট সম্পর্কে অবগত হওয়ার পর,নগরবাসী সকলেই “হ্যাঁ” ভোটের মাধ্যমে আমাদের গণভোটের প্রচারনাকে সফল করবেন।

Viewed 1900 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!