বগুড়ার শেরপুরে পচা ডিম দিয়ে বিস্কুট তৈরী মর্ডান ব্রেড এন্ড ফ্যাক্টরীর ৭০ হাজার টাকা জরিমানা
স্টাফ রিপোর্টারঃ বগুড়ার শেরপুর উপজেলার শেরুয়া, হামছায়াপুর এলাকায় আজ রবিবার জেলা ভোক্তা অধিকার ও নিরাপদ খাদ্যের একটি যৌথ মনিটরিং কার্যক্রম পরিচালিত হয়। খাদ্য পণ্যে নষ্ট ও পচা ডিম ব্যবহার করা, বিএসটিআই এর অনুমোদনহীন প্যাকেট ব্যবহার করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য সংরক্ষণ করা এবং বিএসটিআই এর লাইসেন্স হালনাগাদ না থাকা ইত্যাদি অপরাধে “মর্ডান ব্রেড এন্ড বিস্কুট” ফ্যাক্টরিকে ভোক্তা অধিকার আইন অনুযায়ী ৭০ হাজার টাকা আর্থিক জরিমানা আরোপ এবং আদায় করা হয়। অভিযুক্ত প্রতিষ্ঠানের মালিক ভবিষ্যতে আর এই ধরনের কর্মকাণ্ড করবেন না, মর্মে অঙ্গীকার করেন। অভিযানে নেতৃত্ব প্রদান করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মেহেদী হাসান এবং নিরাপদ খাদ্য অফিসার মোঃ রাসেল। এছাড়াও অভিযানে উপস্থিত ছিলেন, ক্যাবের সাধারণ সম্পাদক ফজিলাতুন্নেছা ফৌজিয়া। অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করেন, জেলা পুলিশের একটি চৌকস টীম। জনস্বার্থে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।
Viewed 1150 times



