May 10, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

ওমরা হজ্ব পালন করতে গেলেন গণঅধিকার পরিষদের বগুড়া জেলা শাখার সভাপতিঃখোরশেদ আলম

আশিক সুজনঃ ওমরা হজ্ব পালনের জন্য আজ সৌদি আরবের উদ্দেশ্যে বিমান যোগে রওনা হয়েছেন বাংলাদেশ গণঅধিকার পরিষদের বগুড়া জেলা শাখার সভাপতি মোঃ খোরশেদ আলম।তার অবর্তমানে দলটির ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন দলের সিনিয়র সহ-সভাপতি মোঃশহিদুল ইসলাম সেতু।

 

 

মোঃশহিদুল ইসলাম সেতু বলেন, হজ্ব পালনের উদ্দেশ্যে ২৫’শে জানুয়ারি ২০২৫ ইং হতে ১০-১৫ দিনের জন্য সৌদি আরবে অবস্থান করবেন সভাপতি মোঃখোরশেদ আলম।তার সফর শুভ হোক এবং সুস্থতার সাথে আমাদের মাঝে ফিরে আসুন এই কামনা করছি।

 

তিনি আরো বলেন,সভাপতি সাহেবের অবর্তমানে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে গুরু দায়িত্ব নিরলস ভাবে পালনের চেষ্টা করবো এবং সকল নেতাকর্মীদের সুবিধা-অসুবিধায় তাদের পাশে থাকার সর্বাত্মক চেষ্টা করবো।

গণঅধিকার পরিষদের বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ মুজাহিদুল ইসলাম বলেন, দলের সিনিয়র সহ-সভাপতি মোঃশহিদুল ইসলাম সেতু ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণে নেতা-কর্মীদের মাঝে আনন্দঘন ইতিবাচক প্রভাব পরিলক্ষিত হয়েছে।সভাপতি সাহেবের যাত্রা শুভ হোক এবং তার নেক উদ্দেশ্য ও ইচ্ছে আল্লাহ পাক কবুল করুন।

Viewed 3800 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!